Skip to content
অক্টোবর 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বৃষ্টির জেরে পিছোল বিরোধীদের ‘জন মহাভিযোগ’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতীকী ইমপিচমেন্ট শনিবার

বৃষ্টির জেরে পিছোল বিরোধীদের ‘জন মহাভিযোগ’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতীকী ইমপিচমেন্ট শনিবার

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-89.webp

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: আইনি জটিলতা এড়াতে নাম ও পদ্ধতি বদলের পর এবার পিছিয়ে গেল বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রতীকী ইমপিচমেন্ট কর্মসূচি। শুক্রবার বিকেল সাড়ে ৩টেয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের ১০ রাজাজি মার্গের বাংলোয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘প্রতীকী ইমপিচমেন্ট’ করার কথা ছিল। দিল্লিতে বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে তা ২৪ ঘণ্টা পিছিয়ে শনিবার করা হয়েছে।

কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, খড়্গের বাংলোর খোলা লনে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। আবহাওয়া খারাপ থাকায় তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। এর আগেই এই কর্মসূচির নাম ‘মক পার্লামেন্ট’ থেকে বদলে ‘পিপলস ইমপিচমেন্ট’ বা ‘জন মহাভিযোগ’ রাখা হয়েছে।

সংসদ অবমাননার বিতর্ক এড়াতে কর্মসূচির ধরনেও বদল আনা হয়েছে। বিরোধীদের তরফে জানানো হয়েছে, লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার স্পিকারের ভূমিকায় থাকলেও আর কেউ কোনও পদাধিকারীর ভূমিকা পালন করবেন না। কোনও ‘ট্রেজারি বেঞ্চ’ বা সরকার পক্ষের প্রতীকী উপস্থিতি থাকবে না।

পূর্ব ঘোষণা অনুযায়ী, মীরা কুমার ‘ভোটচুরি’ এবং এসআইআর অনিয়মে অভিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পাঠ করবেন। প্রস্তাবটি উত্থাপন করতে পারেন খড়্গে নিজে। বাকি সময় বিরোধী দলের নেতারা জ্ঞানেশ এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখবেন।

ইন্ডিয়া সূত্রে খবর, সাংসদ সংখ্যার নিরিখে সহযোগী দলগুলিকে বক্তব্যের সময় বরাদ্দ করা হয়েছে। কংগ্রেসের পর সবচেয়ে বেশি সময় পাচ্ছে সমাজবাদী পার্টি, তারপর তৃণমূল। তৃণমূলের তরফে অংশ নেবেন ডেরেক ও’ব্রায়েন, কীর্তি আজাদ, মহুয়া মৈত্র ও সাগরিকা ঘোষ। শেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

Continue Reading

Previous: নিজের গড়েই ‘গো ব্যাক’ শুনলেন কৌস্তুভ, ব্যারাকপুরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নিশানায় অর্জুন
Next: নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ড ম্যাচে হার ভারতের

সম্পর্কিত গল্প

New-Project-96.webp

বারুইপুর থেকে তৃণমূল-বাম আঁতাঁতের অভিযোগ তুলে মমতাকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 30, 2026
ণীগমকাূ.jpg

নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ড ম্যাচে হার ভারতের

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-95.webp

নিজের গড়েই ‘গো ব্যাক’ শুনলেন কৌস্তুভ, ব্যারাকপুরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নিশানায় অর্জুন

Online Desk অক্টোবর 30, 2026

You may have missed

New-Project-96.webp

বারুইপুর থেকে তৃণমূল-বাম আঁতাঁতের অভিযোগ তুলে মমতাকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 30, 2026
ণীগমকাূ.jpg

নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ড ম্যাচে হার ভারতের

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-89.webp

বৃষ্টির জেরে পিছোল বিরোধীদের ‘জন মহাভিযোগ’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতীকী ইমপিচমেন্ট শনিবার

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-95.webp

নিজের গড়েই ‘গো ব্যাক’ শুনলেন কৌস্তুভ, ব্যারাকপুরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নিশানায় অর্জুন

Online Desk অক্টোবর 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.