Skip to content
অক্টোবর 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ড ম্যাচে হার ভারতের

নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ড ম্যাচে হার ভারতের

Online Desk অক্টোবর 30, 2026
ণীগমকাূ.jpg

স্পোর্টস ডেস্ক : অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ৮৭ রানে হেরে গেল ভারতীয় দল। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সাত উইকেট হারিয়ে ২৫৯ রান করে নিউজিল্যান্ড। জবাবে নয় উইকেট হারিয়ে ১৭২ রান তুলেই থেমে যায় ভারতীয় দল। এই সিরিজে ভারতের বোলিং বিভাগ ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে। এদিনও তার ব্যতিক্রম হল না। ব্যাটারদের অসাধারণ লড়াইয়ের সুবাদেই প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ দখল করেছে ভারত। শুক্রবারের ম্যাচে ব্যাটাররা দলকে জেতানোর মতো পারফরম্যান্স দেখাতে পারলেন না। এর ফলেই চতুর্থ ম্যাচের পর সিরিজের ফল হল ৩-১। রবিবার হ্যামিলটনের সেডন পার্কে টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ। সেই ম্যাচ জিতে ভালোভাবে সিরিজ শেষ করাই ভারতীয় দলের লক্ষ্য থাকবে।

নিউজিল্যান্ড ব্যাটারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখান গ্লেন ফিলিপস। চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৯ বলে ১০৭ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও ১০টি ওভার-বাউন্ডারি। ফিলিপসকে যোগ্য সঙ্গত করেন ছয় নম্বরে ব্যাটিং করতে নামা মাইকেল ব্রেসওয়েল। তিনি ২৫ বলে ৬৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি। ওপেনার টিম সিফার্ট তিন রান করে আউট হয়ে যান। সেই সময় মনে হচ্ছিল ম্যাচের শুরুতেই উইকেট পেয়ে দাপট দেখাতে পারবেন ভারতের বোলাররা। কিন্তু ফিলিপস ক্রিজে যাওয়ার পরেই ম্যাচের পরিস্থিতি বদলে যায়। ময়াঙ্ক যাদব ৪৮ রান দিয়ে তিন উইকেট নিলেও, তা দলের কাজে লাগল না।

Continue Reading

Previous: বৃষ্টির জেরে পিছোল বিরোধীদের ‘জন মহাভিযোগ’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতীকী ইমপিচমেন্ট শনিবার
Next: বারুইপুর থেকে তৃণমূল-বাম আঁতাঁতের অভিযোগ তুলে মমতাকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

সম্পর্কিত গল্প

New-Project-96.webp

বারুইপুর থেকে তৃণমূল-বাম আঁতাঁতের অভিযোগ তুলে মমতাকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-89.webp

বৃষ্টির জেরে পিছোল বিরোধীদের ‘জন মহাভিযোগ’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতীকী ইমপিচমেন্ট শনিবার

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-95.webp

নিজের গড়েই ‘গো ব্যাক’ শুনলেন কৌস্তুভ, ব্যারাকপুরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নিশানায় অর্জুন

Online Desk অক্টোবর 30, 2026

You may have missed

New-Project-96.webp

বারুইপুর থেকে তৃণমূল-বাম আঁতাঁতের অভিযোগ তুলে মমতাকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 30, 2026
ণীগমকাূ.jpg

নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ড ম্যাচে হার ভারতের

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-89.webp

বৃষ্টির জেরে পিছোল বিরোধীদের ‘জন মহাভিযোগ’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতীকী ইমপিচমেন্ট শনিবার

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-95.webp

নিজের গড়েই ‘গো ব্যাক’ শুনলেন কৌস্তুভ, ব্যারাকপুরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নিশানায় অর্জুন

Online Desk অক্টোবর 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.