Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গোয়া নাইটক্লাবের জমির মালিক পলাতক সুরিন্দমকুমারের বিরুদ্ধে ব্লুকর্নার নোটিস জারি করছে ইন্টারপোল

গোয়া নাইটক্লাবের জমির মালিক পলাতক সুরিন্দমকুমারের বিরুদ্ধে ব্লুকর্নার নোটিস জারি করছে ইন্টারপোল

Online Desk ডিসেম্বর 21, 2025
goa-night-club.png

ওঙ্কার ডেস্ক: গোয়ার ভয়াবহ নৈশক্লাব অগ্নিকাণ্ডের তদন্তে আরও এক ধাপ এগোল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনার সঙ্গে যুক্ত জমির মালিক সুরিন্দমকুমার খোসলা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের ব্লু কর্নার নোটিস জারির আবেদন করেছে সিবিআই। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত খোসলা বর্তমানে ব্রিটেনেপালিয়ে গেছেন এবং তাঁকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদের জন্যই আন্তর্জাতিক স্তরে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর উত্তর গোয়ার একটি জনপ্রিয় নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় একাধিক পর্যটক-সহ মোট ২৫ জনের মৃত্যু হয়। আগুন লাগার পর থেকেই গোটা রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির অভিযোগ ওঠে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যে জমিতে ওই নৈশক্লাবটি চলছিল, তার মালিক ঘটনার সময় গোয়াতেই ছিলেন। কিন্তু আগুন লাগার ঠিক পরদিনই তিনি দেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যান।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, জমির মালিক খোসলাকে একাধিকবার তলব করা হলেও তিনি হাজির হননি। এর আগেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়। কিন্তু তাতেও কোনও ফল না মেলায় এবার ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে তদন্তকারী সংস্থা। ব্লু কর্নার নোটিস জারি হলে আন্তর্জাতিক স্তরে তাঁর অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা সহজ হবে বলে মনে করছেন আধিকারিকরা। তদন্তে উঠে এসেছে, নৈশক্লাবটি চালানোর ক্ষেত্রে একাধিক নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছিল। পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না, জরুরি পরিস্থিতিতে বেরোনোর পথও সঠিকভাবে চিহ্নিত ছিল না বলে অভিযোগ। এই সব গাফিলতির দায় শুধু ক্লাব পরিচালকদের নয়, জমির মালিকের দিকেও যাচ্ছে বলে তদন্তকারীদের মত।
এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই নৈশক্লাবের পরিচালকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে জমির মালিক সুরিন্দমকুমার সামনে না পেলে তদন্ত অসম্পূর্ণ থেকে যাবে বলেই মনে করছে সিবিআই। ফলে তাঁকে দ্রুত খুঁজে বের করে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা জোরদার করা হয়েছে।

Post Views: 144

Continue Reading

Previous: ওয়েবসাইট থেকে উধাও এপস্টাইন ফাইলে থাকা ট্রাম্পের ছবি; প্রশ্ন তুলে কটাক্ষ বিরোধী দলের
Next: বছর শেষের আগেই বাড়ছে রেলের ভাড়া, বড় ধাক্কা কেন্দ্রের

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.