Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বছর শেষের আগেই বাড়ছে রেলের ভাড়া, বড় ধাক্কা কেন্দ্রের

বছর শেষের আগেই বাড়ছে রেলের ভাড়া, বড় ধাক্কা কেন্দ্রের

Online Desk ডিসেম্বর 21, 2025
ex-train.jpg

ওঙ্কার ডেস্কঃ বছর শেষের আগেই বাড়ছে রেলের খরচ। সূত্রের খবর, আগামী ২৬ ডিসেম্বর থেকে বাড়তে চলেছে দুরপাল্লার ট্রেনের ভাড়া। ভারতীয় রেলের তরফে নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। বাড়তে থাকা খরচ সামাল দিতেই রেলের ভাড়ার বৃদ্ধির সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। রেলের দাবি, নতুন ভাড়ায় রাজস্ব আয় বাড়বে ৬০০ কোটি টাকা। কিন্তু ট্রেনের ভাড়া বাড়ায় সমস্যায় পড়বেন সাধারণ মানুষ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্রের খবর, নন-এসি কোচে মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা বাড়ানো হয়েছে। অন্যদিকে এসি কোচের ভাড়াও প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি করা হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, নন-এসি কোচে ৫০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করলে অতিরিক্ত ১০ টাকা দিতে হবে। তবে সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্যও কোনও ভাড়া বৃদ্ধি করা হয়নি। দুরপাল্লার যাত্রায় ভাড়া বাড়লেও লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি। বাড়ছেনা মান্থলি টিকিটের খরচও।
রেলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, কর্মীদের জন্য খরচ বেড়েছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। পাশাপাশি পেনশনের খরচ বেড়েছে ৬০ হাজার কোটি টাকা। সবমিলিয়ে ২০২৪-২৫ অর্থবর্ষে রেলের মোট খরচ বেড়েছে ২ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা। বাড়তি খরচ সামলাতেই রেলের ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post Views: 270

Continue Reading

Previous: গোয়া নাইটক্লাবের জমির মালিক পলাতক সুরিন্দমকুমারের বিরুদ্ধে ব্লুকর্নার নোটিস জারি করছে ইন্টারপোল
Next: বিজেপি-আরএসএসকে গুলিয়ে ফেলা ঠিক না, রবি ঠাকুর নন বঙ্কিমই অনুপ্রেরণা, বঙ্গে এসে জানালেন মোহন ভাগবত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.