ওঙ্কার ডেস্ক: রাজ্যের শাসকদল তৃণমূল থেকে বেরিয়ে নিজের দল তৈরি করেছেন হুমায়ুন কবীর। দল তৈরির সঙ্গে সঙ্গে প্রার্থীও ঘোষণা করেছেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে জোরকদমে লড়বেন মুর্শিদাবাদের হুমায়ুন। সেই লড়াই আরও জোরদার করতে বিগ্রেডের মাঠে সভা করার পরিকল্পনা নিয়ে মাঠ পরিদর্শনে এসেছিলেন তিনি। আর সেই সময় তাঁকে দেখে একদল যুবক ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে এবং চরম বিক্ষোভ দেখাতে শুরু করে।
ঘটনাটি ঘটে সোমবার সকালে। চলতি মাসের শেষে বা ফেবরুয়ারিতে কলকাতায় নিজের নয়া দলে বিশাল সভা করতে চান হুমায়ুন কবীর। সেইমত দলের কিছু সদস্যদের নিয়ে মাঠ ভ্রমনে আসেন তিনি। সূত্রের খবর অনুযায়ী সেখানে তখন কয়েকজন যুবক খেলছিল। হুমায়ুন কবীর কে দেখা মাত্র তারা ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া শুরু করে। হুমায়ুন কবোরকে ঘীরে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীরা জানায় তারা তৃণমূলের কর্মী। তারা হুমায়ুনকে ‘বিজেপির দালাল’ বলেও অভিহিত করে। হুমায়ুন কবীরের দলের নাম নিয়েও বিজেপির সঙ্গে তুলনা করে সমালোচনা করেছে। তাদের মতে, বাংলার রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে বিজেপি আর বিজেপির মদতপুষ্ট হুমায়ুনের নতুন দল জনতা উন্নয়ন পার্টি।
এই ঘটনার প্রেক্ষিতে হুমায়ুন জানিয়েছে, “দুর্নীতিগ্রস্ত দলকে বাংলাছাড়া করব”। হুমায়ুন কবীরের মতে এই দাদাগিরি দল থেকে বাংলাকে বাঁচানো দরকার। সেই অঙ্গিকার তিনি বিগ্রেডের সভায় করবেন। তিনি জানান, সমস্ত সরকারী নিয়ম মেনেই তিনি সভা করবেন। বিগ্রেডে তিনি সামরিক বাহিনীর কাছে পরামর্শ নিয়েই তিনি সভার আয়োজন করবেন।
