Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের, সন্দেশখালি মামলার তদন্ত করবে সিবিআই

ফের সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের, সন্দেশখালি মামলার তদন্ত করবে সিবিআই

Online Desk জুলাই 8, 2024
sc.png

সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ ফের সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের। সন্দেশখালি মামলার তদন্ত করবে সিবিআই। রাজ্যের আর্জি খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্ট সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য।
সোমবার শীর্ষ আদালতে প্রশ্নবাণের মুখেও পড়তে হল রাজ্য সরকারকে। কোর্ট প্রশ্ন তুলল, কেন এক জনকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে রাজ্য সরকার? প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি, শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালিতে হানা দেয় ইডি। কিন্তু তৃণমূল নেতা শেখ শাহজাহানের দেখা তো মেলেনি। পরিবর্তে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এই ঘটনার পর থেকেই শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে। জমি, ভেড়ি জখলের পাশাপাশি নারী নির্যাতনের অভিযোগও ওঠে। এই ঘটনার পর থেকে বেপাত্তা হয়ে যায় শাহজাহান। পরে ৫৫ দিনের মাথায় গ্রেফতার হন শাহজাহান। মামলার জল গড়ায় হাই কোর্টে। সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সোমবার বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। তাতেই রাজ্যের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে।
উল্লেখ্য, বিরোধীদের তরফে বার বারই দাবি করা হয় শাহজাহানকে বাঁচাতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের তৃণমূল সরকার। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতেও ওঠে এই প্রসঙ্গ। বিচারপতি প্রশ্ন করেন, “কেন একজনকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য?” যদিও সেই অভিযোগ উড়িয়ে দেন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁর যুক্তি, শেখ শাহজাহানের বিরুদ্ধে ৪৩টি এফআইআর হয়েছে। তার মধ্যে রেশন দুর্নীতি সংক্রান্ত এফআইআরও রয়েছে। চার্জশিটও হয়েছে ৪২টি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। মহিলা পুলিশ মোতায়েনের বন্দোবস্তও করা হয়। এই ঘটনায় অহেতুক রাজনীতির রং লাগানো হয়েছে।

Post Views: 106

Continue Reading

Previous: শিক্ষক বদলি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
Next: উপাচার্য নিয়োগে জটঃ কাটাতে চলেছে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.