Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশের গোপালগঞ্জে অশান্তির ঘটনায় ছাত্রলীগের নেতা-সহ ৫৭৫ জনের নামে মামলা

বাংলাদেশের গোপালগঞ্জে অশান্তির ঘটনায় ছাত্রলীগের নেতা-সহ ৫৭৫ জনের নামে মামলা

Online Desk জুলাই 18, 2025
20250718_173520.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির মিছিল ঘিরে সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছিল গোপালগঞ্জ। যে এলাকা আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই অশান্তির মাঝে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগেরও অভিযোগ ওঠে। হিংসার ঘটনায় শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগের দুই নেতা সহ ৫৭৫ জনের নামে মামলা দায়ের করল পুলিশ।

মহম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয় ছাত্রলীগকে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই সংগঠনের জেলা সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ ৭৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত পরিচয় বিশিষ্ট ৪০০ থেকে ৫০০ জনের কথা উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে ৫৭৫ জনের বিরুদ্ধে মামলা করেছে গোপালগঞ্জ গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির আধিকারিক আহমদ বিশ্বাস। জানা গিয়েছে, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এখনও পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে। পুলিশ আধিকারিক সাজেদুর রহমান বলেন, ‘মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ ৭৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় বিশিষ্ট আরও ৪০০ থেকে ৫০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।’

উল্লেখ্য বুধবার গোপালগঞ্জে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেদিন প্রথমে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসন। পরে রাতে কারফিউ জারি করা হয়।

Post Views: 153

Continue Reading

Previous: মোদীর ‘বিরোধী’ সঞ্জয় জোশীকে সংগঠনে ফেরাতে চাপ সঙ্ঘের
Next: ঝাড়খণ্ডে গত ৬ মাসে নিহত ১৭ মাওবাদী, গ্রেফতার ১৯৭

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.