Skip to content
অক্টোবর 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • রাজ্যপালকে খুনের হুমকি, নিরাপত্তারক্ষী ছাড়াই রাস্তায় নামবেন, জানালেন রাজ্যপাল

রাজ্যপালকে খুনের হুমকি, নিরাপত্তারক্ষী ছাড়াই রাস্তায় নামবেন, জানালেন রাজ্যপাল

Online Desk জানুয়ারি 9, 2026
bose-cv-ananda.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলার রাজ্যপালকে খুনের হুমকি। ইমেল বার্তায় এসেছে হুমকি। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে লোকভবনের আধিকারিকদের ইনবক্সে একটি মেসেজ আসে। তাতে স্পষ্ট লেখা, রাজ্যপালকে “উড়িয়ে দেওয়া হবে”। রাতেই নড়েচড়ে বসেন দায়িত্বপ্রাপ্ত কর্তারা। রাজ্যপালের নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি শুরু হয় তদন্তও। জরুরি বৈঠক ডাকা হয়। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে।
রাজ্যপালকে লক্ষ্য করে এর আগেও বেশ কয়েকবার হুমকি এসেছে বলে জানিয়েছন লোকভবনের কর্তারা। এই হুমকি মেলের মধ্যেই রাজ্যপাল জানিয়েছেন, শুক্রবার তিনি নিরাপত্তারক্ষী ছাড়াই রাস্তায় নামবেন। তাঁর কথায়, “বাংলার মানুষই আমাকে রক্ষা করবেন।”
ইডির তল্লাশি ও মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ঘিরে সমালোচনার সুর চড়িয়েছেন রাজ্যপালও। তাঁর কথায়, “সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়া অপরাধ। তাঁকে হুমকি দিয়ে বা আইনি পদক্ষেপের ভয় দেখিয়ে বিরত করা আরও গুরুতর অপরাধ। সংবিধানিক কর্তৃপক্ষ যদি সংবিধানের বাইরে যান, তা অত্যন্ত বিপজ্জনক।”
প্রসঙ্গত, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি হানার প্রতিবাদে যে সময় পথে নামার কথা মুখ্যমন্ত্রীর, সম্ভবত সেই সময়ই বেরবেন রাজ্যপালও।

Continue Reading

Previous: আই-প্যাক দফতরে ইডি হানার প্রতিবাদে রাজপথে নামার ঘোষণা মমতার, তুঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত
Next: গ্রিনল্যান্ডে মার্কিন হামলা হলে গুলি চলবে, জানাল ডেনমার্ক প্রতিরক্ষা মন্ত্রক

সম্পর্কিত গল্প

New-Project-76.webp

পুজো মিটতেই ফের তলব, পাস দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-75.webp

অর্ণবের তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্র, ৭০ হাজার হেক্টর ফসল নষ্ট, কেন্দ্রীয় সাহায্য চেয়ে অমিত শাহকে চিঠি নাইডুর

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-72.webp

হাত বাঁধা অবস্থায় কীভাবে বন্দুক ছিনতাই? গাইঘাটা এনকাউন্টার নিয়ে এবার প্রশ্ন তুলল নিহতের পরিবার, দাবি ক্ষতিপূরণের

Online Desk অক্টোবর 28, 2026

You may have missed

New-Project-76.webp

পুজো মিটতেই ফের তলব, পাস দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-75.webp

অর্ণবের তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্র, ৭০ হাজার হেক্টর ফসল নষ্ট, কেন্দ্রীয় সাহায্য চেয়ে অমিত শাহকে চিঠি নাইডুর

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-74.webp

অন্ধ্র উপকূলে ল্যান্ডফল সম্পন্ন ঘূর্ণিঝড় অর্ণবের, প্রাণ হারালেন ৫, সরানো হল ১ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষকে

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-73.webp

মাঝরাতে হোগল নদীর বাঁধে ধস, বাসন্তীতে নদীগর্ভে বিলীন ১০-১২টি বাড়ি, গৃহহীন বহু পরিবার

Online Desk অক্টোবর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.