Skip to content
নভেম্বর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, সব ভাষায় রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ! ৯ ডিসেম্বর বিধানসভায় পেশ প্রস্তাব

আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, সব ভাষায় রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ! ৯ ডিসেম্বর বিধানসভায় পেশ প্রস্তাব

Online Desk নভেম্বর 23, 2026
1000412935.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের নাম পরিবর্তন নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটছে নতুন সরকার। এবার থেকে ইংরেজি-সহ সব ভাষাতেই পশ্চিমবঙ্গের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’। সোমবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করা হবে। বিধানসভায় প্রস্তাবটি পাশ হলে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের নাম বদলের দাবি উঠেছে। তৃণমূল সরকারের আমলে রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব দিয়েছি তৎকালীন রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সম্মতি মেলেনি। ফলে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এবার ক্ষমতার পালাবদলের পর নাম পরিবর্তনের ক্ষেত্রে নতুন অবস্থান নিল বিজেপি সরকার। সোমবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, আর ‘ওয়েস্ট বেঙ্গল’ বা ‘বাংলা’ নয়। প্রতিটি ভাষায় রাজ্যের সরকারি নাম হবে ‘পশ্চিমবঙ্গ’। আগামী ৪ ডিসেম্বর থেকে বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা। তার পাঁচ দিন পর, অর্থাৎ ৯ ডিসেম্বর এই সংক্রান্ত প্রস্তাব পেশ করা হবে।

প্রশাসনিক সুবিধার কথা মাথায় রেখেই দীর্ঘদিন ধরে রাজ্যের নাম পরিবর্তনের দাবি উঠেছে। এর পিছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কারণ। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বৈঠকে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে রাজ্যগুলিকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। সেই তালিকায় ‘ওয়েস্ট বেঙ্গল’ নামের কারণে পশ্চিমবঙ্গকে সাধারণত একেবারে শেষে বক্তব্য রাখার সুযোগ মেলে।
এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে ১৯৯৯ সালের ২০ জুলাই বামফ্রন্ট সরকারের আমলে বিধানসভায় একটি প্রস্তাব আনা হয়েছিল। সেখানে সব ভাষায় রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার কথা বলা হয়। তবে পরবর্তী আলোচনায় ‘বাংলা’ নামটি বেশি গ্রহণযোগ্য বলে মত উঠে আসে। যদিও সেই উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি।
পরবর্তী সময়েও রাজ্যের নাম পরিবর্তনের চেষ্টা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সরকার বিধানসভায় রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব পাশ করিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমোদন না মেলায় নাম পরিবর্তন আটকে যায়।

Continue Reading

Previous: শীতকালে চোখের যত্নে জরুরি ১০টি অভ্যাস: সৌন্দর্য ও সুস্থতার সহজ পাঠ :
Next: ওড়নার ফাঁসে স্ত্রীকে ঝুলিয়ে খুনের চেষ্টা, প্রাণভিক্ষা চেয়ে বাঁচলেন মহিলা, অভিযোগ দায়ের থানায়

সম্পর্কিত গল্প

1000245068.jpg

বাড়ির ভিতর থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার! দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-58.webp

ওড়নার ফাঁসে স্ত্রীকে ঝুলিয়ে খুনের চেষ্টা, প্রাণভিক্ষা চেয়ে বাঁচলেন মহিলা, অভিযোগ দায়ের থানায়

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-57.webp

রাজ্যে গোহত্যা বন্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আসছে নতুন বিল

Online Desk নভেম্বর 23, 2026

You may have missed

1000245068.jpg

বাড়ির ভিতর থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার! দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-58.webp

ওড়নার ফাঁসে স্ত্রীকে ঝুলিয়ে খুনের চেষ্টা, প্রাণভিক্ষা চেয়ে বাঁচলেন মহিলা, অভিযোগ দায়ের থানায়

Online Desk নভেম্বর 23, 2026
1000412935.jpg

আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, সব ভাষায় রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ! ৯ ডিসেম্বর বিধানসভায় পেশ প্রস্তাব

Online Desk নভেম্বর 23, 2026
Winter-Eye-Care-Wellness-Collage.png

শীতকালে চোখের যত্নে জরুরি ১০টি অভ্যাস: সৌন্দর্য ও সুস্থতার সহজ পাঠ :

Online Desk নভেম্বর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.