Skip to content
নভেম্বর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বাড়ির ভিতর থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার! দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের

বাড়ির ভিতর থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার! দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের

Online Desk নভেম্বর 23, 2026
1000245068.jpg

ওঙ্কার ডেস্ক: বাড়ির ভিতর থেকে উদ্ধার হল বৃদ্ধ দম্পতির নিথর দেহ। বাইরে থেকে তালাবন্ধ ছিল বাড়ির দরজা। ঘর থেকে পচা গন্ধ বেরোতে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরাই পুলিশে খবর দেন। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের কিলপকে। মৃত দম্পতির নাম ধনরাজ (৭৮) এবং ডি চন্দ্রা (৭২)। তাঁদের কোনও সন্তান ছিল না। তাঁরা একাই ওই বাড়িতে থাকতেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে আত্মহত্যার কোনও ইঙ্গিত মেলেনি। পাশাপাশি খুন বা অন্য কোনও অপরাধমূলক ঘটনার প্রমাণও পাওয়া যায়নি। কী কারণে দু’জনের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই স্পষ্ট হবে। কিলপক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে পর্যন্ত ছোট আকারে সোনার গয়না তৈরির কাজ করতেন ধনরাজ। শারীরিক অসুস্থতার কারণে পরে সেই পেশা ছেড়ে দেন তিনি। প্রায় দু’মাস আগে পড়ে গিয়ে পায়ে চোট পান। তাঁর পা ভেঙে যাওয়ায় বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন। এরপর থেকেই স্বামীর দেখাশোনা করছিলেন চন্দ্রা।

প্রতিবেশী ও পরিবারের সদস্যদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, স্বামী শয্যাশায়ী হওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন চন্দ্রা। দু’জনের জীবনযাপনও অনেকটাই বদলে গিয়েছিল। ওই বাড়ির একই ভবনে থাকতেন ধনরাজের এক দাদা। তাঁর বয়স ৮০ বছরের বেশি। মাঝখানে একটি দেওয়াল থাকলেও দুই পরিবারের বাড়ির প্রবেশপথ ছিল আলাদা। পুলিশের দাবি, দীপাবলির সময় দুই পরিবারের সদস্যদের মধ্যে দেখাসাক্ষাৎ হয়েছিল।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে দেখে এক প্রতিবেশীর সন্দেহ হয়। তিনি জানালা ঠেলে খুলে ভিতরে তাকান। তখনই ঘরের মধ্যে দম্পতিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এবং অ্যাম্বুল্যান্সের স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বাড়ির ভিতরে ঢুকে দু’জনকেই মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর দেহ দুটি সরকারি কিলপক মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এক পুলিশ আধিকারিক জানান, ধনরাজের দেহে পচন ধরেছিল। অন্যদিকে, চন্দ্রার দেহ দেখে মনে হয়েছে, তাঁর মৃত্যু তুলনামূলকভাবে সাম্প্রতিক।

তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এক প্রতিবেশী পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে চন্দ্রাকে বাড়ি থেকে বেরিয়ে একটি চায়ের দোকানে যেতে দেখেছিলেন তিনি। ফলে দু’জনের মৃত্যুর সময়ের মধ্যে ব্যবধান রয়েছে কি না, তা নিয়েও তদন্তকারীরা খোঁজ নিচ্ছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Continue Reading

Previous: ওড়নার ফাঁসে স্ত্রীকে ঝুলিয়ে খুনের চেষ্টা, প্রাণভিক্ষা চেয়ে বাঁচলেন মহিলা, অভিযোগ দায়ের থানায়
Next: পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনা! পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মিনিবাস উল্টে মৃত্যু ৭ জনের, জখম আরও ৭

সম্পর্কিত গল্প

New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-74.webp

কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি! আপত্তি তুলে কমিশনারকে চিঠি দেবে তৃণমূল

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-72.webp

বচসার সময় প্রেমিকাকে হোটেলের জানলা থেকে ধাক্কা দেওয়ার অভিযোগ! মৃত্যু যুবতীর, ধৃত প্রেমিক

Online Desk নভেম্বর 24, 2026

You may have missed

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-74.webp

কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি! আপত্তি তুলে কমিশনারকে চিঠি দেবে তৃণমূল

Online Desk নভেম্বর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.