Skip to content
নভেম্বর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি! আপত্তি তুলে কমিশনারকে চিঠি দেবে তৃণমূল

কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি! আপত্তি তুলে কমিশনারকে চিঠি দেবে তৃণমূল

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-74.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: পালাবদলের পর এবার কলকাতা পুরসভার দেওয়ালে জায়গা পেলেন বিনায়ক দামোদর সাভারকর। মঙ্গলবার রাস পূর্ণিমার ছুটিতে পুরসভা ফাঁকা থাকার সুযোগে কাউন্সিলরস ক্লাবে একাধিক মনীষীর ছবি টাঙানো হয়। সেই তালিকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রানি লক্ষ্মীবাঈদের সঙ্গে সাভারকরের ছবিও থাকায় বিতর্ক শুরু হয়েছে। এর প্রতিবাদে সম্মিলিতভাবে পুর কমিশনারকে চিঠি দেবেন বলে জানিয়েছেন তৃণমূলের কাউন্সিলররা।

বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্ব বাংলায় প্রতিষ্ঠা করতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে কলকাতা পুরসভাতেও তাঁর ছবি বসানো হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু শ্যামাপ্রসাদই নয়, রানি লক্ষ্মীবাঈ-সহ আরও মনীষীর ছবিও নতুন করে টাঙানোর পরিকল্পনা ছিল পুরসভায়। তবে এই তালিকায় সাভারকরের মতো বিতর্কিত চরিত্র থাকার কথা ছিল না বলেই দাবি বিরোধীদের।

কিন্তু মঙ্গলবার দুপুরে দেখা গেল, শ্যামাপ্রসাদ, লক্ষ্মীবাঈয়ের পাশাপাশি বিনায়ক দামোদর সাভারকরের ছবিও যত্ন করে টাঙানো হয়েছে দোতলার কাউন্সিলরস ক্লাবের দেওয়ালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিআর আম্বেদকরের ছবির ঠিক পাশেই রয়েছে এই ছবিটি। কলকাতা পুরসভার এই অংশে যেমন কাউন্সিলরদের নিজেদের দপ্তর রয়েছে, তেমনই সাংবাদিক বৈঠকেরও জায়গা। সেখানে সাভারকরের ছবি বসানোয় স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে।

এ নিয়ে তৃণমূলের কাউন্সিলর তথা আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় ‘সংবাদ প্রতিদিন’কে বলেন, ‘‘শুনেছি সাভারকরের ছবি টাঙানো হয়েছে। ওঁর সঙ্গে কলকাতা পুরসভার তো কোনও সম্পর্ক নেই। কলকাতা পুরসভার সঙ্গে নানা সময়ে এত বিখ্যাত ব্যক্তিরা যুক্ত ছিলেন, সেখানে সাভারকরের স্থান কোথায়? তাঁর ইতিহাস তো মুচলেকার ইতিহাস। ব্রিটিশদের হাত থেকে বাঁচতে মুচলেকা দিয়ে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তাঁর ছবি কেন থাকবে পুরসভায়? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, শিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ছবি টাঙানো হয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু সাভারকরের ছবি নিয়ে আমাদের আপত্তি আছে। আমরা সবাই মিলে, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের পক্ষ থেকে পুরকমিশনারকে একটি চিঠি দেব বলে ঠিক করেছি।” আসন্ন পুরভোটের আগে ‘ছোট লালবাড়ি’র রাজনৈতিক লড়াইয়ে এবার ইস্যু হয়ে উঠল সাভারকর।

Continue Reading

Previous: ভাড়া বাড়ছে বেসরকারি বাসের? মন্ত্রীর ইঙ্গিতে আশায় মালিকরা, অপেক্ষা মুখ্যমন্ত্রীর বৈঠকের
Next: বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026

You may have missed

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-74.webp

কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি! আপত্তি তুলে কমিশনারকে চিঠি দেবে তৃণমূল

Online Desk নভেম্বর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.