Skip to content
নভেম্বর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ওড়নার ফাঁসে স্ত্রীকে ঝুলিয়ে খুনের চেষ্টা, প্রাণভিক্ষা চেয়ে বাঁচলেন মহিলা, অভিযোগ দায়ের থানায়

ওড়নার ফাঁসে স্ত্রীকে ঝুলিয়ে খুনের চেষ্টা, প্রাণভিক্ষা চেয়ে বাঁচলেন মহিলা, অভিযোগ দায়ের থানায়

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-58.webp

নিজস্ব প্রতিনিধি, পাথরপ্রতিমা: স্ত্রীকে বেধড়ক মারধর করে ওড়নার ফাঁসে ঝুলিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃত্যুর মুখ থেকে প্রাণভিক্ষা চেয়ে কোনওরকমে বেঁচে ফিরলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর ঘেরী এলাকায়। অভিযুক্ত স্বামী কারিমুল্লা পাইকের বিরুদ্ধে ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী মনিজা শাহা।

অভিযোগ অনুযায়ী, গতকাল গভীর রাতে মনিজাকে প্রথমে বেধড়ক মারধর করা হয়। এরপর ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে তাঁকে আড়কাটে ঝুলিয়ে দেওয়া হয়। মৃত্যু যখন প্রায় নিশ্চিত, তখন প্রাণভিক্ষা চেয়ে কাকুতি-মিনতি করতে থাকেন মনিজা। তারপরই তাঁকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

এখানেই শেষ নয়। এরপর তাঁর হাত পিছনে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার প্রস্তুতি নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন মনিজা। শেষ পর্যন্ত স্বামীকে ছেড়ে চলে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু অনুনয়-বিনয়ের পর বাড়ি থেকে বেরিয়ে আসতে পারেন তিনি।

গুরুতর জখম অবস্থায় দক্ষিণ রায়পুরের ফেরিঘাট এলাকায় বাপের বাড়িতে পৌঁছন মনিজা। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

ঘটনার পর আজ সকালে ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্ত্রীকে খুনের চেষ্টার এই অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

Continue Reading

Previous: আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, সব ভাষায় রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ! ৯ ডিসেম্বর বিধানসভায় পেশ প্রস্তাব
Next: বাড়ির ভিতর থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার! দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের

সম্পর্কিত গল্প

1000245068.jpg

বাড়ির ভিতর থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার! দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের

Online Desk নভেম্বর 23, 2026
1000412935.jpg

আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, সব ভাষায় রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ! ৯ ডিসেম্বর বিধানসভায় পেশ প্রস্তাব

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-57.webp

রাজ্যে গোহত্যা বন্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আসছে নতুন বিল

Online Desk নভেম্বর 23, 2026

You may have missed

1000245068.jpg

বাড়ির ভিতর থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার! দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-58.webp

ওড়নার ফাঁসে স্ত্রীকে ঝুলিয়ে খুনের চেষ্টা, প্রাণভিক্ষা চেয়ে বাঁচলেন মহিলা, অভিযোগ দায়ের থানায়

Online Desk নভেম্বর 23, 2026
1000412935.jpg

আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, সব ভাষায় রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ! ৯ ডিসেম্বর বিধানসভায় পেশ প্রস্তাব

Online Desk নভেম্বর 23, 2026
Winter-Eye-Care-Wellness-Collage.png

শীতকালে চোখের যত্নে জরুরি ১০টি অভ্যাস: সৌন্দর্য ও সুস্থতার সহজ পাঠ :

Online Desk নভেম্বর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.