Skip to content
অক্টোবর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • পুজোর মুখে বলাগড়ে মিনি বন্দরের ভূমিপুজো, ৫৯৩ কোটির প্রকল্পে ২ বছরে তৈরি হবে রাস্তা-ব্রিজ-রেল যোগাযোগ

পুজোর মুখে বলাগড়ে মিনি বন্দরের ভূমিপুজো, ৫৯৩ কোটির প্রকল্পে ২ বছরে তৈরি হবে রাস্তা-ব্রিজ-রেল যোগাযোগ

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-51.webp

নিজস্ব প্রতিনিধি, হুগলি: পুজোর আগেই হুগলির বলাগড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মিনি বন্দরের সংযোগকারী রাস্তা ও ব্রিজের ভূমিপুজো হয়ে গেল। মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার সকালে বলাগড় আসাম রোডের পাশে বারুইপাড়া এলাকায় এই পুজোর আয়োজন করা হয়।

প্রকল্প অনুযায়ী প্রায় ৯০০ একর জমির উপর তৈরি হবে এই মিনি বন্দর। তার জন্য চার কিলোমিটার রাস্তা, নতুন ব্রিজ এবং রেল যোগাযোগ গড়ে তোলা হবে। যার জন্য সরকারের কোষাগার থেকে ৫৯৩ কোটি টাকা খরচ হবে। কাজ শেষ হতে সময় লাগবে প্রায় দুই বছর। জানা যাচ্ছে, আজকের ভূমিপুজোর পর খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বলাগড়ের বিধায়িকা তথা মন্ত্রী মনোরঞ্জন ব্যাপারী, হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি, পূর্ত দপ্তর এবং পোর্ট ট্রাস্টের আধিকারিকরা। প্রশাসন সূত্রে খবর, কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের চাপ কমাতেই বলাগড়ে এই মিনি বন্দর তৈরি হচ্ছে। বন্দর চালু হলে এলাকার আর্থ-সামাজিক ছবিটা বদলে যাবে। কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, উপকৃত হবেন স্থানীয় বেকার যুবক-যুবতীরা।

Continue Reading

Previous: ভারতে বিদ্যুতের চাহিদা ক্রমে বাড়ছে, ঘাটতির ফলে ২০২৭-এর গ্রীষ্মে চরম ভোগান্তির পূর্বাভাস
Next: বালোচিস্তানে ভেঙে পড়ল পাক সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান! নিহত ২ পাইলট

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

জীবনের সঙ্গে লড়াই করে শতরান করে বাংলাকে বাঁচালেন অভিষেক

Online Desk অক্টোবর 12, 2026
kumbh.jpg

কুম্ভমেলার স্থানের কাছেই ভূগর্ভস্থ জলে মিলল ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক!

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-53.webp

পাঁচ হাজার জলাশয় ভরাটের অভিযোগে সরব শুভেন্দু, নিশানায় প্রাক্তন সরকারের কাউন্সিলররা

Online Desk অক্টোবর 12, 2026

You may have missed

FotoJet.jpg

জীবনের সঙ্গে লড়াই করে শতরান করে বাংলাকে বাঁচালেন অভিষেক

Online Desk অক্টোবর 12, 2026
kumbh.jpg

কুম্ভমেলার স্থানের কাছেই ভূগর্ভস্থ জলে মিলল ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক!

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-53.webp

পাঁচ হাজার জলাশয় ভরাটের অভিযোগে সরব শুভেন্দু, নিশানায় প্রাক্তন সরকারের কাউন্সিলররা

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-52.webp

বাড়ছে আন্দোলনের ঝাঁজ! এবার জ্ঞানেশের ইস্তফার দাবিতে ‘সুপ্রিম কোর্ট চলো’ ডাক রাহুলদের

Online Desk অক্টোবর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.