Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুকাশ্মীরের কিশতোয়ারে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ

জম্মুকাশ্মীরের কিশতোয়ারে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ

Online Desk মে 22, 2025
20250424_105640.jpg

ওঙ্কার ডেস্ক: সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধ নিরাপত্তা বাহিনীর। বৃহস্পতিবার জম্মুকাশ্মীরের কিশতোয়ার জেলার সিংপোরা-চাতরু বনাঞ্চলে এই গুলি বিনিময় হয়। এদিন জঙ্গিরা জঙ্গলে লুকিয়ে রয়েছেন, গোপন সূত্রে এমন খবর পায় নিরাপত্তা বাহিনী। সেই খবর পাওয়ার পর এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

এক পুলিশকর্তা জানান, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর পুলিশ, সিআরপিএফ এবং সেনাবাহিনী এদিন ভোরে সিংপোরা-চাতরু বনাঞ্চলে যৌথ তল্লাশি অভিযান শুরু করে। তিনি বলেন, ‘নিরাপত্তা কর্মীরা যখন জঙ্গলে তল্লাশি চালাচ্ছিলেন, তখন এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালায়।’ পাল্টা হিসেবে নিরাপত্তা বাহিনীও গুলি চালায়। দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত সেনা এলাকায় পাঠানো হয়। পাশাপাশি জঙ্গিদের অবস্থানের বিষয়ে নিশ্চিত হতে নিরাপত্তা আধিকারিকরা আকাশপথে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছেন।

বৃহস্পতিবার হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডেলে একটি বিবৃতিতে জানিয়েছে, ‘আজ সকালে কিশতওয়ারের ছাতরুতে জম্মুকাশ্মীর পুলিশের সঙ্গে একটি যৌথ অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে সংযোগ হয়। অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং সন্ত্রাসীদের নিকেশ করার জন্য অভিযান চলছে।’ সূত্রের খবর, মনে করা হচ্ছে দুই থেকে তিন জন জঙ্গির একটি দল জঙ্গলে লুকিয়ে রয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহে দক্ষিণ কাশ্মীরে দুটি অভিযানে নিরাপত্তা বাহিনী ছয় জঙ্গিকে হত্যা করেছিল।

Post Views: 63

Continue Reading

Previous: হংকং ম্যাচকে থাইল্যান্ডের প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখছেন ভারতীয় কোচ
Next: রক্ত নয়, আমার শরীরে গরম সিঁদুর বইছে’! রাজস্থানের জনসভা থেকে ফের হুঙ্কার মোদীর

সম্পর্কিত গল্প

FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026
musk-f.jpg

আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

শিরোনামে হিনা খান, মেজাজ হারিয়ে চিৎকার করে উঠলেন অভিনেত্রী! আসলে ঘটনাটি কি?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেড়োর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
putin.jpg

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

Online Desk মার্চ 9, 2026
musk-f.jpg

আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.