Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জঙ্গি হাফিজ সইদ ও মাসুদ আজাহারকে ভারতের হাতে তুলে দিতে রাজি পাকিস্তান

জঙ্গি হাফিজ সইদ ও মাসুদ আজাহারকে ভারতের হাতে তুলে দিতে রাজি পাকিস্তান

Online Desk জুলাই 6, 2025
masood.jpg

ওঙ্কার ডেস্ক: কুখ্যাত জঙ্গি হাফিজ সইদ এবং মাসুদ আজহার বর্তমানে পাকিস্তানে রয়েছে বলে অভিযোগ। এই আবহে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। ভারত সহযোগিতা করলে এই দুই জঙ্গিকে নয়াদিল্লির হাতে তুলে দিতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পহেলগাঁও কাণ্ডের পর ভারত সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে দেওয়ায় অবশেষে চাপে পড়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসলামাবাদ।

ঠিক কী বলেছেন বিলাওয়াল? পাকিস্তান পিপলস পার্টির নেতা বলেন, লস্কর ই তৈবার প্রধান হাফিজ সইদ ও জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজাহারকে আমরা ভারতের হাতে প্রত্যর্পণ করতে রাজি আছি। তিনি বলেন, দু জনের বিরুদ্ধে সন্ত্রাসের নয়াদিল্লি অভিযোগ তুললেও তাদের দোষী প্রমাণ করতে কিছু মৌলিক পন্থা অবলম্বনে অস্বীকার করেছে ভারত। তিনি বলেন, নয়াদিল্লির তরফে কোনও প্রতিনিধি পাকিস্তানের আদালতে এসে উপযুক্ত প্রমাণ দিক।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর নাম জড়িয়েছিল লস্কর ই তৈবার প্রধান হাফিজ সইদের। এই ঘটনায় প্রথমে দায় স্বীকার করেছিল লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। যদিও পরে তারা দায় অস্বীকার করে। নারকীয় এই হামলায় পাকিস্তানের মদত ছিল বলে অভিযোগ করেছিল ভারত। পহেলগাঁও কাণ্ডের জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতের সেনাবাহিনী। সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় আক্রমণ করে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত।

Post Views: 226

Continue Reading

Previous: তরুণদের মধ্যে হার্ট অ্যাটাক বৃদ্ধির পিছনে কোভিড ভ্যাকসিন নয়, মত বিশেষজ্ঞের
Next: রাজ্যের ভবিষতের জন্য দল নির্বিশেষে কাজ করতে হবে, রেড রোডের ভাষণে এক হওয়ার ডাক শমীকের

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.