Skip to content
অক্টোবর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আন্তর্জাতিক
  • গাজায় ইজরায়েলি হত্যালীলার প্রতিশোধ নিতে বিমান হাইজ্যাক হামামির, স্বীকারোক্তি জেরায়

গাজায় ইজরায়েলি হত্যালীলার প্রতিশোধ নিতে বিমান হাইজ্যাক হামামির, স্বীকারোক্তি জেরায়

Online Desk অক্টোবর 6, 2026
flydubai.jpg

ওঙ্কার ডেস্ক: গাজায় ইজরায়েলের সামরিক অভিযানের প্রতিশোধ নিতেই বিমান হাইজ্যাকের পরিকল্পনা করেছিলেন ওমানের পাইলট হামাম আল হামামি। সংযুক্ত আরব আমিরশাহীর তদন্তকারীদের জেরায় এমনই দাবি করেছেন তিনি। গাজার মানুষের মৃত্যুর বদলা নিয়ে শহিদের মৃত্যু বরণ করতে চেয়েছিলেন বলেও হামামি জানিয়েছেন।

তদন্তকারীদের কাছে হামামি তাঁর পরিকল্পনার কথা বিস্তারিত জানিয়েছেন। ক্যাপ্টেনকে হত্যার পর বিমানটিকে তেল আভিভের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের অনুমতিও নেওয়ার কথা ছিল হামামির। এরপর শেষ মুহূর্তে বিমানটিকে টার্মিনাল অথবা অন্য কোনও বিমানের সঙ্গে ধাক্কা দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তদন্তে এমনটা উঠে এসেছে।

ইতালির একটি সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, হামামির মূল লক্ষ্য ছিলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর। তাঁকে হত্যার পর বিমানটিকে তেল আবিবের কোনও বহুতলে আছড়ে ফেলার পরিকল্পনা ছিল। পরিকল্পনা বাস্তবায়নে ককপিটে থাকা একটি কুড়াল নিয়ে ক্যাপ্টেনের উপর হামলা চালান তিনি। তবে প্রথম পরিকল্পনা সফল না হওয়ায় শেষপর্যন্ত বিমানটিকে মরুভূমিতে আছড়ে ফেলার চেষ্টা করেন হামামি। অটোপাইলট নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল বলে তদন্তে জানা গিয়েছে। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে বিমানটি প্রায় ১৬ হাজার ফুট নীচে নেমে যায়। গুরুতর আহত অবস্থাতেও ক্যাপ্টেন মচ্ছর ককপিটের দরজা খুলতে সক্ষম হন। একইসঙ্গে তিনি বিপদ সংকেত পাঠান। এরপর কেবিন ক্রু, যাত্রী এবং বিমানে থাকা দুই অফ-ডিউটি পাইলট মিলে হামামিকে নিয়ন্ত্রণে আনেন। পরে বিমানটিকে সৌদি আরবে অবতরণ করানো হয়।

Continue Reading

Previous: যৌন হেনস্থায় অভিযুক্ত এসিপি-র পদোন্নতি নিয়ে তুমুল বিতর্ক, অবশেষে সিদ্ধান্ত প্রত্যাহার দিল্লি সরকারের
Next: চোখের সৌন্দর্যে আইব্রোর ভূমিকা

সম্পর্কিত গল্প

1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
1000415492.webp

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, ফাঁদ পাতল ACB

Online Desk অক্টোবর 6, 2026

You may have missed

CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 6, 2026
Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.