Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অপেক্ষার অবসান; ফের চালু উত্তরবঙ্গগামী ট্রেন, কৃষ্ণনগর হয়ে যাত্রা শুরু হামসফর এক্সপ্রেসের

অপেক্ষার অবসান; ফের চালু উত্তরবঙ্গগামী ট্রেন, কৃষ্ণনগর হয়ে যাত্রা শুরু হামসফর এক্সপ্রেসের

Online Desk জুন 15, 2025
hamsafar-visual.png

ওঙ্কার ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার থেকে শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস ছুটতে শুরু করল নদিয়ার রানাঘাট ও কৃষ্ণনগরের ওপর দিয়ে। প্রায় ৬৪ বছর পর এই রুটে ফের চালু হল উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেন। ঐতিহাসিক এই যাত্রা ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়লেন নদিয়াবাসী। ট্রেনের প্রথম যাত্রা উপলক্ষে রাতের মধ্যেই রানাঘাট স্টেশনে ভিড় জমায় শতাধিক মানুষ। ভারতীয় পতাকা, মালা, ও ফুল দিয়ে চালককে সংবর্ধনা জানানো হয়েছিল।
উত্তর-পূর্ব সীমান্ত রেল এবং পূর্ব রেলের যৌথ উদ্যোগে চালু হওয়া ২১ কামরার এই ট্রেনটি সপ্তাহে একদিন চলবে। প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে শনিবার দুপুর ১২টায় পৌঁছবে জলপাইগুড়ি রোড স্টেশনে। ট্রেনটি রবিবার রাত ৮টা ৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে সোমবার সকাল ৮টায় পৌঁছবে শিয়ালদহ। ট্রেনটি শিয়ালদহ, নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর কোর্ট, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদহ, কিশনগঞ্জ, এনজেপি হয়ে জলপাইগুড়ি রোড পর্যন্ত যাবে।
রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেন চালু হওয়ায় মুর্শিদাবাদ, নদিয়া সহ দক্ষিণবঙ্গের বহু জেলাবাসীর যাতায়াতের সুবিধা হবে। বিশেষত পর্যটন মরসুমে টিকিটের সংকট অনেকটাই কমবে বলে মনে করছেন সাধারণ যাত্রীরা। একইসঙ্গে পরিবহণ বিশেষজ্ঞদের মতে, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে সংযোগ আরও দৃঢ় হবে এবং এই দুই অঞ্চলের বাণিজ্য, পর্যটন ও যোগাযোগ আরও মজবুত হবে। রেল দফতরের এক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের সাড়া মিললে ভবিষ্যতে ট্রেনটির ফ্রিকোয়েন্সি বাড়ানোও হতে পারে। আপাতত প্রতীক্ষার অবসানে খুশির হাওয়া বইছে নদিয়া জুড়ে।

Post Views: 157

Continue Reading

Previous: আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় তিন সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Next: মার্কিন ঘাঁটিতে হামলা হলে ইরানকে তছনছ করার হুমকি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.