Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হরিয়ানায় বাড়ি থেকে উদ্ধার ৩ বছরের শিশু-সহ একই পরিবারের ৩ জনের দেহ

হরিয়ানায় বাড়ি থেকে উদ্ধার ৩ বছরের শিশু-সহ একই পরিবারের ৩ জনের দেহ

Online Desk এপ্রিল 20, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: একই পরিবারের তিন জনের দেহ উদ্ধার হল বাড়ি থেকে। নিহতদের মধ্যে এক দম্পতি এবং তাঁদের তিন বছরের শিশু রয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার কুরুক্ষেত্র জেলার প্রেম নগর কলোনিতে। দেহ উদ্ধারের পাশাপাশি বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিল। আর যে কারণে পরিবারটি তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শিশুটিকে খুন করে বাবা-মা আত্মহত্যা করেছেন। এক পুলিশ আধিকারিক বলেন, সকাল সাড়ে ৬টা নাগাদ সুভাষ মান্ডি পুলিশ খবর পায় প্রেম নগর কলোনির একটি বাড়িতে তিন জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে গিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এক পুরুষ, এক মহিলা এবং এক শিশুকে।

তড়িঘড়ি তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম যতিন্দর কুমার (৩০), তাঁর স্ত্রী মঞ্জু (২৮) এবং তাঁদের মেয়ে অদ্বিকা। যতিন্দর কুমার রেলে চাকরি করতেন। পুলিশ জানিয়েছে, যতিন্দরের বাবা, মহেন্দ্র সিং, প্রায় ছয় মাস আগে মারা যান। বর্তমানে পরিবারের একমাত্র জীবিত সদস্য তাঁর মা বিমলা দেবী। প্রতীক নামে যতীন্দরের এক ভাইও রয়েছে। যিনি তাঁর পরিবারের সঙ্গে কানাডায় থাকেন। কৃষ্ণ গেট থানার স্টেশন হাউস অফিসার বলজিৎ সিং এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি সুইসাইড নোটটি খতিয়ে দেখা হচ্ছে। আরও তদন্ত চলছে।’

Post Views: 46

Continue Reading

Previous: লক্ষ্য শান্তিপূর্ণ ভোট, নেপাল-ভুটান সীমান্ত বন্ধ করল কমিশন
Next: দ্বিতীয় দফায় শান্তি আলোচনা ভেস্তে যেতেই ট্রাম্পকে ফোন আসিম মুনিরের; মধ্যপ্রাচ্যে শান্তি-সমঝোতা নিয়ে উদ্বেগ

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.