Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও কাণ্ডের মূল পাণ্ডা হাশিম মুসা কাজ করেছে পাক সেনাবাহিনীতে!

পহেলগাঁও কাণ্ডের মূল পাণ্ডা হাশিম মুসা কাজ করেছে পাক সেনাবাহিনীতে!

Online Desk এপ্রিল 29, 2025
hashim-musa.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর তদন্তকারীরা তিন জনের স্কেচ প্রকাশ করেছেন। তার মধ্যে মূল সন্দেহভাজন ছিল পাকিস্তানের দুই জঙ্গি। এবার এই হামলায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল, হামলার অন্যতম মূল সন্দেহভাজন হাশিম মুসা কাজ করেছেন পাকিস্তানের সেনা বাহিনীতে! রীতিমত প্রশিক্ষণ নিয়ে সে ভারতে এসে হামলা চালিয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর।

গোয়েন্দা সূত্রের খবর, জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবাতে যোগ দেওয়ার কারণে পাকিস্তান সেনাবাহিনী মুসাকে বরখাস্ত করেছিল। মনে করা হচ্ছে ২০২৩ সালের সেপ্টেম্বরে সে ভারতে অনুপ্রবেশ করে। মূলত শ্রীনগরের কাছে কাশ্মীরের বুদগাম জেলায় তার কর্মকাণ্ড চালাত। সূত্রের খবর, সম্ভবত পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) মুসাকে লস্করে যোগ দিতে বলেছিল এবং কাশ্মীরে জঙ্গি সংগঠনের কাজকে শক্তিশালী করতে বলেছিল।

মুসা একজন প্রশিক্ষিত প্যারা কমান্ডো। সে আচমকা হামলা এবং গোপন অভিযানে বিশেষজ্ঞ বলে মত সূত্রের। এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এই ধরনের প্রশিক্ষিত কমান্ডোরা সাধারণত অত্যাধুনিক অস্ত্র পরিচালনায় বিশেষজ্ঞ, হাতে-কলমে যুদ্ধে লিপ্ত হওয়ার ক্ষমতা এবং বেঁচে থাকায় দক্ষ হয়। সূত্রের মতে, জঙ্গিদের সহায়তাকারী একজন কাশ্মীরিকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা মুসার বিষয়ে জানতে পেরেছেন, মুসা যে পাক সেনা বাহিনীতে কাজ করেছেন, সেই বিষয়টি প্রকাশ্যে আসে জিজ্ঞাসাবাদের ফলে।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারতের বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছিল এই হামলার পিছনে পাকিস্তানের মদত রয়েছে। মুসার ভূমিকা প্রকাশ্যে আসার পর সেই অভিযোগে সিলমোহর পড়ল। মূলত, পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই-এর ভূমিকা এই হামলায় কার্যত এখন স্পষ্ট।

Post Views: 136

Continue Reading

Previous: এপ্রিলের শেষে বৃষ্টিতে স্বস্তি, সপ্তাহ জুড়ে বৃষ্টির পুর্বাভাস, ৭ জেলায় কালবৈশাখীর সতর্কতা
Next: ‘অন্তর্বাস পরে চেয়ারে বস…’ কাস্টিং কাউচের শিকার হন অভিনেত্রী, কে তিনি জানেন?

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.