Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এপ্রিলের শেষে বৃষ্টিতে স্বস্তি, সপ্তাহ জুড়ে বৃষ্টির পুর্বাভাস, ৭ জেলায় কালবৈশাখীর সতর্কতা

এপ্রিলের শেষে বৃষ্টিতে স্বস্তি, সপ্তাহ জুড়ে বৃষ্টির পুর্বাভাস, ৭ জেলায় কালবৈশাখীর সতর্কতা

Online Desk এপ্রিল 29, 2025
drt5.png

ওঙ্কার ডেস্ক: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির ফলে কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি নেমে অত্যন্ত মনোরম এবং স্বস্তিদায়ক আবহাওয়া তৈরি হয়েছে। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। এপ্রিলের শেষ দিন ও মে মাসের প্রথম সপ্তাহে নতুন করে তীব্র গরমের সম্ভাবনা নেই। আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। সঙ্গে সাত জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা কম। কমবে ঝড়ের গতিবেগ। রাজ্যজুড়ে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমবে আগামী তিন চার দিনে।
দক্ষিনবঙ্গে সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আগামী চার দিনে সর্বোচ্চ তাপমাত্রা কমবে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। কলকাতা থেকে নদীয়া পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। বুধবার এবং বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। অন্যদিকে, উত্তরবঙ্গেও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ থাকতে পারে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
কলকাতাতেও বিকেল বা রাতের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

Post Views: 121

Continue Reading

Previous: নিয়ন্ত্রণরেখায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার
Next: পহেলগাঁও কাণ্ডের মূল পাণ্ডা হাশিম মুসা কাজ করেছে পাক সেনাবাহিনীতে!

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.