Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পুরোটাই গুজব বেঁচে আছেন স্ট্রিক

পুরোটাই গুজব বেঁচে আছেন স্ট্রিক

Online Desk আগস্ট 23, 2023
1000333905.jpg

স্পোর্টস ডেস্ক :বেঁচে আছেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক। হটাৎ করে আলোড়ন পড়ে যায় জিম্বাবোয়ের প্রাক্তন পেসার স্ট্রিকের সতীর্থ হেনরি ওলোঙ্গা পোস্টে। তিনি জানান স্ট্রিক মারা গেছেন। যদিও জিম্বাবোয়ের হাসপাতাল বা ক্রিকেট বোর্ড কেউ জানায়নি। স্ট্রিক দক্ষিণ আফ্রিকার হাসপাতালে ক্যানসারে চিকিৎসাধীন। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওলোঙ্গা একটি কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেন টুইটারে। সেটি স্ট্রিকের সঙ্গে তাঁর কথোপকথন বলে দাবি করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, “আমি নিশ্চিত ভাবে জানাতে চাই যে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। আমি নিজেই ওর মুখ থেকে শুনেছি যে ও এখনও জীবিত। তৃতীয় আম্পায়ার আবার ওকে ফিরিয়ে এনেছে। ও বেঁচে রয়েছে।’ বহুদিন কোলোনের ক্যানসারে চিকিৎসাধীন এই প্রাক্তন অল রাউন্ডার।৬৫টি টেস্ট ম্যাচ এবং ১৮৯টি একদিনের ম্যাচ খেলেছেন। তিনি কোলন এবং লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। দক্ষিণ আফ্রিকায় তাঁর চিকিৎসা করা হচ্ছিল। টেস্ট ক্রিকেটে মোট ২১৬টি উইকেট শিকার করেন। ইতিমধ্যে তিনি ১৬ বার এক ইনিংসে ৪ উইকেট শিকার করেছেন। এবং সাতবার এক ইনিংস তিনি ৫ উইকেট শিকার করেছেন।

৫০ ওভারের ফরম্যাটে হিথ স্ট্রিক ২৯.৮২ বোলিং গড়ে মোট ২৩৯টি উইকেট শিকার করেছেন। একদিনের কেরিয়ারে সাতবার এক ইনিংস তিনি ৪ উইকেট শিকার করেছেন। পাশাপাশি একবারই এক ইনিংস তিনি ৫ উইকেট শিকার করেছিলেন। অন্যদিকে ব্যাট হাতেও তাঁর পারফরম্য়ান্স অব্যাহত ছিল। টেস্ট ক্রিকেটে তিনি ১,৯৯০ রান করেন। অন্যদিকে, একদিনের ক্রিকেটে তিনি, ২৯৪৩ রান করেছেন। টেস্ট ক্রিকেটে স্ট্রিক একটি সেঞ্চুরি এবং ১১টি হাফসেঞ্চুরি করেছেন। এছাড়া একদিনের ক্রিকেটে তাঁর ঝুলিতে ১৩টি হাফসেঞ্চুরি রয়েছে২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন হিথ স্ট্রিক। ২০০৬ সালে ইংল্যান্ডের কাউন্টি দল ওয়ারউইকশায়ার তাঁকে ২ বছরের জন্য অধিনায়ক নিযুক্ত করেছিল। কিন্তু, ব্যক্তিগত সমস্যার কারণে তাঁকে সেই চুক্তি ভঙ্গ করতে হয়। এরপর ২০০৭ সালে ইন্ডিয়ান ক্রিকেট লিগের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। ২০২১ সালে তার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ আনে আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটি। যদিও সেটা সত্যি প্রমাণিত হয়নি

Post Views: 68

Continue Reading

Previous: স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে
Next: স্বপ্নদীপের খুনিদের শাস্তি চেয়ে এস এফ আইয়ের মিছিল

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.