Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘বকেয়া না দিলে সারা দেশে অন্ধকার নামিয়ে দেব’, কেন্দ্রকে হুঁশিয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর

‘বকেয়া না দিলে সারা দেশে অন্ধকার নামিয়ে দেব’, কেন্দ্রকে হুঁশিয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর

Online Desk ফেব্রুয়ারি 6, 2025
hemant-soren.jpg

ওঙ্কার ডেস্ক: বঞ্চনার অভিযোগ তুলে ‘বেঙ্গল লাইনে’ই কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন ঝড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর সাফ কথা, কেন্দ্র যদি রাজ্যের বকেয়া না মেটায় তাহলে সারা দেশ অন্ধকার করে দেওয়া হবে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আসছে। চিঠি দিয়ে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের দাবি দাওয়া জানালেও এখনও বকেয়া রয়েছে বিভিন্ন প্রকল্পের টাকা। এবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও।
মঙ্গলবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ৫৩ তম প্রতিষ্ঠা দিবস ছিল। সেই জনসভায় হেমন্ত সোরেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। ঝাড়খণ্ডের বকেয়া ১ লক্ষ ৩৬ হাজার কোটি টাকা কেন্দ্র যদি না দেয় তাহলে তিনি চুপ করে থাকবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ইতিমধ্যে আমরা চিঠি লিখেছি। আমাদের নায্য প্রাপ্য যদি না দেওয়া হয় তাহলে আমরা শুধু আইনি লড়াই করব না, কয়লা খনিগুলিও বন্ধ করে দেব। এর ফলে গোটা দেশ অন্ধকারে ডুবে যাবে। ঝাড়খণ্ড আর কেন্দ্রের পক্ষপাত মূলক আচরণ সহ্য করবে না।
এদিন হেমন্ত সোরেন আরও বলেন, সম্প্রতি ঝাড়খণ্ড সফরে এসেছিলেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী। তিনি অভিযোগ করেছিলেন, সে রাজ্যে জমির মূল্য বেশি। সেই সঙ্গে জমির দাম কমানোর দাবি করেন তিনি। হেমন্ত বলেন, ‘জমি আমাদের, তাই আমরা জমির দাম ঠিক করব।’ তিনি আরও বলেন, কয়লা কোম্পানিগুলি যে খনিগুলিতে খনন বন্ধ করে দিয়েছে, সেগুলি জমির মালিককে ফেরত দিতে হবে। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘যদি তা না করা হয়, আমরা সেই সব খনির দখল নেব।’

Post Views: 85

Continue Reading

Previous: বাণিজ্য সম্মেলন থেকে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি বিনিয়োগের প্রস্তাব : মুখ্যমন্ত্রী
Next: অসুস্থ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা, শিখা দেবীর শরীরে ফের বাসা বেঁধেছে ক্যানসার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.