Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোয় কোনও অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে, সতর্ক করল হাইকোর্ট

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোয় কোনও অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে, সতর্ক করল হাইকোর্ট

Online Desk জানুয়ারি 22, 2026
jadav.jpg

ওঙ্কার ডেস্কঃ সরস্বতী পুজোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিকবার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর সময় কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তা নিশ্চিত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে, পুজোর সময়ে বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও গোলমাল যাতে না-হয়, তা কর্তৃপক্ষকে দেখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করবে যাদবপুর থানার পুলিশ। ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে বাড়তি নজরদারি থাকবে। কারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন, কারা বেরিয়ে যাচ্ছেন, প্রয়োজনে সেই নজরদারিতেও পুলিশি সহায়তা নেওয়া যাবে, জানিয়েছে আদালত।
অতীতে সরস্বতী পুজোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিকবার অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেকারণেই রাজ্যের তরফে জানানো হয়েছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আদালতের হস্তক্ষেপও চাওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্টের পর্যবেক্ষণ, সরস্বতী পুজোর সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই অগ্রাধিকার। সেকারণেই পুজোর দিন কড়া নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দিয়েছে আদালত।

Post Views: 162

Continue Reading

Previous: ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা; নেপথ্যে খালিস্থানিপন্থীদের হাত, দাবী ভারতীয় বিদেশমন্ত্রকের
Next: ১০ কোটি ব্যায়ে বইমেলা প্রাঙ্গনে হবে “বই তীর্থ ” ! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.