Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • অভিষেক ঘনিষ্ঠ সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টের; নজর গতিবিধির উপর

অভিষেক ঘনিষ্ঠ সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টের; নজর গতিবিধির উপর

Online Desk জুন 25, 2026
sumit-roy.png

ওঙ্কার ডেস্ক: স্বাক্ষর জালিয়াতি মামলায় বড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত রায়। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। আদালতের এই সিদ্ধান্তের ফলে তদন্তকারী সংস্থার সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধে আপাতত কোনও আইনি সুরক্ষা থাকল না তাঁর।
জানা গিয়েছে, স্বাক্ষর জালিয়াতি মামলার তদন্তে সুমিত রায়ের নাম উঠে আসে। সেই মামলায় গ্রেপ্তারের আশঙ্কা থেকেই তিনি আদালতের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন করেছিলেন। তবে মামলার নথিপত্র, তদন্তের অগ্রগতি এবং তদন্তকারী সংস্থার বক্তব্য বিবেচনা করে হাই কোর্ট তাঁর আবেদন গ্রহণ করেনি। আদালতের এই নির্দেশের পর তদন্তে নতুন গতি আসতে পারে বলে মনে করছে আইনজীবী মহলের একাংশ। এই মামলাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। কারণ, সুমিত দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ফলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং আদালতের সিদ্ধান্ত রাজনৈতিক তাৎপর্যও বহন করছে বলে মনে করা হচ্ছে।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। একাধিক ব্যক্তি ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রয়োজনীয় নথি সংগ্রহের পাশাপাশি ঘটনার সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারেন, সেই বিষয়েও অনুসন্ধান চলছে। আদালতের নির্দেশের পর তদন্তকারীরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু করেছেন বলে জানা গিয়েছে। এখন নজর তদন্তের পরবর্তী পর্যায়ে। আদালতের এই সিদ্ধান্তের পর সুমিত রায়কে নিয়ে তদন্তকারী সংস্থার পদক্ষেপ কী হয় এবং মামলার অগ্রগতি কোন দিকে যায়।

Continue Reading

Previous: ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে ১৬৪, আহত ৯৭১, জানালেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট
Next: সেনার সঙ্গে পুলিশের বেনজির সংঘাত! জম্মুকাশ্মীরের থানায় হামলা, খুনের চেষ্টা, সেনাকর্তা ও ৪০ জন জওয়ানের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের

সম্পর্কিত গল্প

saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
death-f.jpg

সৌদি আরবে ড্রোন হামলায় ভারতীয়ের মৃত্যু, আহত আরও ২

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.