Skip to content
জুন 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে ১৬৪, আহত ৯৭১, জানালেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে ১৬৪, আহত ৯৭১, জানালেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

Online Desk জুন 25, 2026
venejuela-earthquake.jpg

ওঙ্কার ডেস্ক: ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর লাফিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। বৃহস্পতিবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, দুটি শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ১৬৪ জন নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন ৯৭১ জন। যাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এর আগে রদ্রিগেজ জানিয়েছিলেন বুধবার সন্ধ্যায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে।

গত এক শতাব্দীর মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম এদিনের কম্পন দুটি। দেশটির রাজধানী কারাকাস থেকে প্রায় ১৭০০ কিলোমিটার দূরে ব্রাজিলের আমাজন অঞ্চলেও বহুতল থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, লা গুয়াইরা প্রদেশে ধ্বংসস্তূপের নীচ থেকে ধুলোমাখা অবস্থায় তিন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই এলাকাকে ‘দুর্যোগপূর্ণ অঞ্চল’ হিসেবে বর্ণনা করেছেন। বুধবার সন্ধ্যার ভূমিকম্পে সবচেয়ে বেশি এই এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার গভীর রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন রদ্রিগেজ। সেই সময় তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জানান, ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের সাহায্যের জন্য স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে থাকার আর্জি জানান তিনি। বৃহস্পতিবার সকালে হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেন—যার মধ্যে অন্তত ৭০০ আহতের তথ্য ছিল। তাতে লা গুয়াইরার হিসাব অন্তর্ভুক্ত ছিল না। কারাকাসের উত্তরে উপকূলীয় অঞ্চলে অবস্থিত এই এলাকার পরিসংখ্যান যুক্ত করলে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Post Views: 25

Continue Reading

Previous: ‘কাউকে ছাড়া হবে না, এটা পাপের ফল’ বিল্ডিং প্ল্যানে ফিরহাদের সই দেখিয়ে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Next: অভিষেক ঘনিষ্ঠ সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টের; নজর গতিবিধির উপর

সম্পর্কিত গল্প

iran-india.jpg

ইরানের তেল মন্ত্রীর সঙ্গে বৈঠকে হরদীপ পুরী, আলোচনা জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে

Online Desk জুন 25, 2026
delhi-high-court.jpg

ধর্ষণের ফলে ২৮ সপ্তাহের গর্ভবতী নাবালিকা, সন্তান অপসারণের অনুমতি দিল আদালত

Online Desk জুন 25, 2026
taratala.jpg

তারাতলার গুদামের কোনও রেজিস্টারই নেই, সিটের হাতে বিস্ফোরক তথ্য

Online Desk জুন 25, 2026

You may have missed

iran-india.jpg

ইরানের তেল মন্ত্রীর সঙ্গে বৈঠকে হরদীপ পুরী, আলোচনা জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে

Online Desk জুন 25, 2026
delhi-high-court.jpg

ধর্ষণের ফলে ২৮ সপ্তাহের গর্ভবতী নাবালিকা, সন্তান অপসারণের অনুমতি দিল আদালত

Online Desk জুন 25, 2026
taratala.jpg

তারাতলার গুদামের কোনও রেজিস্টারই নেই, সিটের হাতে বিস্ফোরক তথ্য

Online Desk জুন 25, 2026
eci-wb.png

দীর্ঘ এক বছরের শূন্যতা কাটিয়ে রাজ্যে নতুন নির্বাচন কমিশনার, দায়িত্বে কৃষ্ণ গুপ্ত

Online Desk জুন 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.