Skip to content
অক্টোবর 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, অভিনেতা সোহমের আগাম জামিনের আর্জি খারিজ হাই কোর্টে

১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, অভিনেতা সোহমের আগাম জামিনের আর্জি খারিজ হাই কোর্টে

Online Desk অক্টোবর 14, 2026
1000392925.jpg

ওঙ্কার ডেস্ক: সিনেমায় অভিনয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে টলিউড অভিনেতা তথা রাজ্যের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ, টাকা নিয়েও নির্দিষ্ট ছবিতে অভিনয় করেননি তিনি। এই ঘটনায় গত জুনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন এক ব্যক্তি। গ্রেপ্তারি এড়াতে আগাম জামিনের আবেদন করেছিলেন অভিনেতা। কিন্তু বুধবার কলকাতা হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে। ফলে এই মামলায় আপাতত স্বস্তি পেলেন না সোহম।

বুধবার বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলাটির শুনানি হয়। সেখানেই সোহমের আগাম জামিনের আর্জি নাকচ করা হয়। অভিযোগকারী তরুণ দাস বালুরঘাটের বাসিন্দা। তাঁর দাবি, একটি সিনেমা তৈরির জন্য সোহমের সংস্থাকে ১৫ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছবির কাজ শুরু হয়নি। ফেরত পাননি বিনিয়োগের টাকাও। তরুণের আরও অভিযোগ, টাকা ফেরত চাইতে গিয়ে তাঁকে হুমকির মুখে পড়তে হয়েছিল। এরপরই আইনি পদক্ষেপ করেন তিনি। অন্যদিকে, গ্রেপ্তারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সোহম। কিন্তু বুধবার সেই আবেদন খারিজ হয়ে যায়। তবে অভিনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি।

ঘটনার সূত্রপাত ২০১৮ সালে বলে অভিযোগকারীর দাবি। তাঁর বক্তব্য, বাগুইআটির একটি বেসরকারি ব্যাঙ্কের চেকের মাধ্যমে ১৫ লক্ষ টাকার লেনদেন হয়েছিল। টাকা দেওয়ার পরও সিনেমার কাজ এগোয়নি। দীর্ঘদিন অপেক্ষা করেও কোনও সমাধান না মেলায় তিনি টাকা ফেরত চান। সেই সময় তাঁকে হুমকি দেওয়া হয় বলেও দাবি করেছেন তরুণ।

Continue Reading

Previous: ‘আপের বি-টিমের মতো কাজ করছে সিজেপি’, অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের
Next: ছাদে টবে করুন ব্রকলি চাষ! সঠিক পরিচর্যায় ফলন হবে দারুণ

সম্পর্কিত গল্প

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026

You may have missed

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
ARNAB.jpg

সশস্ত্র বালি মাফিয়া সিন্ডিকেটে অতিষ্ঠ চম্বল, বালি চুরি রুখতে ফের পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.