Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জি-২০ শীর্ষ সম্মেলনে বিশেষ শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা ‘ভারত বাদ্য দর্শনম্’

জি-২০ শীর্ষ সম্মেলনে বিশেষ শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা ‘ভারত বাদ্য দর্শনম্’

Online Desk সেপ্টেম্বর 8, 2023
07g20-lit-up1.jpg

সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ জি-২০ শীর্ষ সম্মেলনের রাতে দিল্লিতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিদের সম্মানে এক বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই নৈশভোজের আসরে অতিথিদের অভ্যাগতদের মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা। এই সংগীত সন্ধ্যা নাম দেওয়া হয়েছে ‘ভারত বাদ্য দর্শনম’।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্ত সংগীত নাটক আকাদেমির তরফে এই ‘ভারত বাদ্য দর্শনম্’র আয়োজন করা হয়েছে, যেখানে শাস্ত্রীয় সংগীতের হাজার বছরের বিবর্তনের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক, ভারতীয় লোক সংগীত ও বাদ্যযন্ত্রের ব্যবহার তুলে ধরা হবে, বলে মন্ত্রক সূত্রে খবর।

এই কনসার্টে অংশ নেবেন সারা ভারত থেকে বাছাই করা ৭৮ জন কৃতি বাদ্যযন্ত্রী। সংগীত নাটক আকাদেমির চেয়ারম্যান ড. সন্ধ্যা পুরেচা জানান, ভারতীয় শাস্ত্রীয় সংগীতের পর্ব মেনে বিলম্বিত, মধ্যলয় ও পরিশেষে দ্রুত লয়ে পরিবেশিত হবে এই ‘ভারত বাদ্য দর্শনম্’। সেতার, সরোদ, এসরাজ, শানাই, তবলা সহ বিভিন্ন শাস্ত্রীয় বাদ্যযন্ত্র ছাড়াও বৈদিক যুগের বাদ্যযন্ত্রের ব্যবহারও তুলে ধরা হবে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিদের ‘ভারত বাদ্য দর্শনম্’ সরাসরি সম্প্রচার করা হবে প্রসার ভারতীতে।

Post Views: 130

Continue Reading

Previous: লড়াই করেও ইরাক ম্যাচে হার ভারতের
Next: লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ বালুরঘাট পুরসভার বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.