Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মু-কাশ্মীরে ধৃত হিজবুল জঙ্গি, উদ্ধার ৫০ ডিটোনেটর, ২৯টি টাইমার-সহ বন্দুক

জম্মু-কাশ্মীরে ধৃত হিজবুল জঙ্গি, উদ্ধার ৫০ ডিটোনেটর, ২৯টি টাইমার-সহ বন্দুক

Online Desk মার্চ 9, 2025
hijbul.jpg

ওঙ্কার ডেস্ক: জম্মু-কাশ্মীরের পুঞ্চ থেকে এক হিজবুল জঙ্গিকে পাকড়াও করল গোয়েন্দারা। উত্তরপ্রদেশ পুলিশের এটিএস এবং জম্মু-কাশ্মীরের কাঠগড় থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ওই জঙ্গিকে গ্রেফতার করেছে। আগেই তার মাথার দাম ছিল ২৫ হাজার টাকা ঘোষণা করেছিল পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ধৃত জঙ্গির নাম উলফত হুসেন। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০টি ডিটোনেটর, ৩৭টি ব্যাটারি। পাশাপাশি তার কাছ থেকে পাওয়া গিয়েছে একটি একে ৪৭, একে ৫৬, ২টি পিস্তল, ১২টি হ্যান্ড গ্রেনেড এবং ৩৯টি টাইমার। ওই জঙ্গির কাছ থেকে ২৯ কেজি বিস্ফোরক পদার্থ, ৫৬০টি তাজা কার্তুজ এবং ৮টি ম্যাগাজিনও উদ্ধার করেছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, ২০০২ সালে হুসেনের চার সঙ্গী গ্রেফতার হয়েছিল। সেবারে তাকেও পাকড়াও করেছিল পুলিশ। কিন্তু ২০০৮ সালে জেল থেকে ছাড়া পায় সে। জেল থেকে বেরোনোর পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সে। তাকে আদালতে হাজিরার নির্দেশ ছিল। কিন্তু সে হাজিরা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। সেই আবহে হুসেনের বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা জারি হয়। অবশেষে তাকে আবার ধরতে সক্ষম হল গোয়েন্দারা।

Post Views: 129

Continue Reading

Previous: দিল্লির এইমসে ভর্তি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, দেখতে গেলেন মোদী
Next: গতবারের শিল্ড জয়ের পরে কিছু সহজ ছিল না, বললেন মোলিনা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.