Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এইচএমপি ভাইরাসের হদিশ ভারতে, আক্রান্ত এক শিশু

এইচএমপি ভাইরাসের হদিশ ভারতে, আক্রান্ত এক শিশু

Online Desk জানুয়ারি 6, 2025
child.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: হিউম্যান মেটানিউমোভাইরাসের হদিশ এবার ভারতে। বেঙ্গালুরুতে এক শিশুর শরীরে এই ভাইরাসের সন্ধান মিলেছে। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল আক্রান্ত শিশুর। সেখানে নমুনা পরীক্ষা করার পর এই ভাইরাসের সংক্রমণের বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা। বিষয়টি নিয়ে কর্ণাটকের স্বাস্থ্য দফতরের তরফে নিশ্চিত করা হয়েছে। সে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, নমুনা পরীক্ষাটি কোনও সরকারি ল্যাবরেটরিতে করা হয়নি। বেসরকারি হাসপাতাল থেকে করা হয়েছে। তবে নমুনা পরীক্ষার ফলাফল নিয়ে সন্দেহ করার কোনও কারণ নেই বলে জানান হয়েছে।

প্রসঙ্গত চিনে এইচএমপি ভাইরাস দাপট দেখাচ্ছে বেশ কয়েকদিন ধরে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে চিনের হাসপাতালে ভিড় রয়েছে প্রচুর। ভিডিওতে দাবি করা হয়েছে হাসপাতালে আসা অধিকাংশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত। যদিও সে ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। তবে ভারতে হদিশ পাওয়া এইচএমপি ভাইরাসটি চিনের ওই ভাইরাসের একই প্রজাতির কি না তা এখনও জানা যায়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেশবাসীকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

Post Views: 77

Continue Reading

Previous: ভারতে হিউম্যান মেটানিউমো ভাইরাসের আক্রান্ত বেঙ্গালুরুর ৮ মাসের এক শিশু
Next: লিবারাল পার্টি থেকে পদত্যাগ করতে চলেছেন ট্রুডো

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.