Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এইচএমপি ভাইরাসে আক্রান্ত আরও এক, গুজরাটে সংক্রমিত মোট ৩জন

এইচএমপি ভাইরাসে আক্রান্ত আরও এক, গুজরাটে সংক্রমিত মোট ৩জন

Online Desk জানুয়ারি 10, 2025
health-sized.jpg

ওঙ্কার ডেস্ক: গুজরাটে এইচএমপি ভাইরাসে সংক্রমিত হল আরও একজন। সবরকন্ঠ জেলায় ৮ বছর বয়সী একটি ছেলে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে সরকারি ল্যাবরেটরি। এনিয়ে গুজরাটে এইচএমপি ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল তিন।
রিপোর্ট অনুযায়ী, আক্রান্ত বালক প্রান্তিজ তালুকের কৃষক পরিবারের সন্তান। প্রথমে একটি বেসরকারি সংস্থার ল্যাবরেটরিতে তাঁর রক্তের নমুনা পরীক্ষা করা হয়। তাতে এইচএমপিভি পজিটিভ ধরা পড়ে। স্বাস্থ্য আধিকারিকরা নিশ্চিত হওয়ার জন্যে তার রক্তের নমুনা পাঠান সরকারি ল্যাবরেটরিতে।
পরীক্ষা শেষে সরকারি ল্যাবরেটরির তরফে পজিটিভ রিপোর্টের কথা জানানো হয়। বালকটি বর্তমান গুজরাটের হিম্মতনগরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
সবরকন্ঠের জেলাশাসক রতনকনভার গাধাবিচরণ বলেন, ‘সরকারি ল্যাব শুক্রবার জানিয়েছে, ওই বালকটি এইচএমপিভি সংক্রমিত। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।’
হাসপাতালের চিকিৎসকরা সাংবাদিকদের জানান, ওই বালক ভেন্টিলেটরে ছিল। প্রসঙ্গত, গুজরাটে গত ৬ জানুয়ারি এইচএমপিভি সংক্রমণ প্রথম ধরা পড়ে। রাজস্থানেও দু’মাস বয়সী একজন শিশু জ্বর, সর্দি, কাশি এবং ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। যদিও চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার আহমেদাবাদ শহরে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের দেহে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। হাঁপানি নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

Post Views: 84

Continue Reading

Previous: শীতের মেয়াদ বেশিদিন নয়, রবিবার থেকেই চড়বে পারদ
Next: প্রসূতির মৃত্যুঘিরে উত্তেজনা মেদিনীপুর হাসপাতালে, মেয়াদ উত্তীর্ণ সেলাইন দেওয়ার অভিযোগ

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.