Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ধাক্কায় কাজ হারানোর আতঙ্কে ধর্মঘটে সামিল হলিউড

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ধাক্কায় কাজ হারানোর আতঙ্কে ধর্মঘটে সামিল হলিউড

Online Desk জুলাই 15, 2023
hhoo.png

অপরূপা কাঞ্জিলাল : একশন, ফাইট,শার্প মুভমেন্ট, লাভ, এফেকশন, স্টাইল এসব কিছুই যেন এক ধাক্কায় থমকে গেছে কারণ থমকেছে হলিউড। কবে মিলবে পথ কবে আবারও শুরু হবে পথ চলা জানা নেই কারোর কিন্তু এই মুহূর্তে এই গ্রহের বিনোদনের সবথেকে বড় সূত্রটাই যেন জট পাকিয়ে গেছে। কথা হচ্ছে হলিউডের। কি হয়েছে? ধর্মঘট।অনেকেই জানেন কিন্তু কেন হয়েছে কারা রয়েছেন এই ধর্মঘটে জানাবো সবটাই। রাইটার্স গিল্ড অফ আমেরিকার’ অভিযোগ, স্ট্রিমিং প্ল্যাটফর্মের বাড়বাড়ন্তের জেরে কাজের চাপ অসহনীয় জায়গায় পৌঁছেছে, কিন্তু সেই তুলনায় লেখকরা যোগ্য পারিশ্রমিক পাচ্ছেন না।এর ফলে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টিভি প্রডাকশনের বড় অংশের কাজ স্থবির হয়ে যাওয়ার আশংকা তৈরি হয়েছে।বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছে এই ধর্মঘট। একাধিক দাবিতে ধর্মঘটের পথে নামল অভিনেতাদের ইউনিয়ন। এই দাবিগুলির মধ্যে অন্যতম বেতন বৃদ্ধি করতে হবে, কাজের বিকল্প হিসাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বেছে নেওয়া যাবে না। গত মে মাস থেকেই অবশ্য এই বিষয়গুলি নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন চিত্রনাট্যকার, গল্প লেখকরা। এবার তাতে যোগ দিলেন অভিনেতারাও।সূত্রের খবর, এবার বড় পর্দা ও ছোটো পর্দা মিলিয়ে দেড় লক্ষেরও বেশি অভিনেতা-অভিনেত্রী এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন। টম ক্রুজ থেকে শুরু করে অ্যাঞ্জেলিনা জোলি, মেরিল স্ট্রিপ, জেনিফার লরেন্সের মতো তারকা অভিনেতারাও এগীয় এসেছেন প্রতিবাদী হয়ে। বলা হচ্ছে ৬৩ বছরে এই প্রথম হলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেতা ও লেখকরা একসঙ্গে ধর্মঘট করছেন। মেশিনের ব্যবহার একদিন না একদিন ধ্বংস করে দেবে মানব সভ্যতাকে।এটাই সেই ঐতিহাসিক মুহূর্ত এই সত্যের মুখোমুখি হওয়ার। এখন যদি একজোট না হতে পারেন তবে ভবিষ্যতে বিরাট বিপদ রয়েছে এই ভাবনাই সংঘবদ্ধ ধর্মঘটে টেনে এনেছে লেখক থেকে প্রথম সারির হলিউড অভিনেতা অভিনেত্রী দের।যদিও এই ধর্মঘট এবং অভিযোগে বেশ বিরক্তি প্রকাশ করেছেন ডিজনীর সিইও।বিশ্ব জোড়া বিনোদনের প্রাণকেন্দ্র এখন নিজেই ক্ষুদ্ধ এবং চড়া প্রতিবাদী মেজাজে।

Post Views: 86

Continue Reading

Previous: কার্যকরী কমিটিতে সিদ্ধান্ত মোহনবাগান রত্ন সহ সেরাদের নাম, দেখে নিন তালিকা
Next: হাথরস খ্যাত সাংবাদিক সিদ্দিক কাপ্পান আলোচনাচক্রে কলকাতায়

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.