Skip to content
অক্টোবর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, ফাঁদ পাতল ACB

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, ফাঁদ পাতল ACB

Online Desk অক্টোবর 6, 2026
1000415492.webp

নিজস্ব প্রতিনিধি, হুগলি: ঘুষ নিতে গিয়ে একেবারে হাতেনাতে ধরা পড়লেন হুগলি জেলা পরিষদের এক ইঞ্জিনিয়ার। অভিযুক্ত সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন দাসকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা।

কী অভিযোগ? পুলিশ সূত্রে খবর, সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে ঠিকাদারদের কাছ থেকে নিয়মিত টাকা চাইতেন সুমন। সম্প্রতি পোলবার এক ঠিকাদার মুক্তরাম ঘোষের কাছেও টাকা দাবি করেন তিনি।

মুক্তরাম জানান, পঞ্চায়েত প্রকল্পের অধীনে প্রায় ১ কোটি টাকার একটি সরকারি রাস্তা তৈরির কাজ পেয়েছিলেন তিনি। ২০২৩ সালে কাজের ওয়ার্ক অর্ডার বের হয়, কাজ শেষ হয় ২০২৫-এর শেষে। কিন্তু টেন্ডারের জন্য জমা দেওয়া প্রায় ২ লক্ষ ৬ হাজার টাকা তিনি ফেরত পাচ্ছিলেন না। সেই টাকা নিতে গেলেই সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভাগ চান।

বাধ্য হয়ে দুর্নীতি দমন শাখার দ্বারস্থ হন ওই ঠিকাদার। অভিযোগ পেয়ে ফাঁদ পাতেন ACB-র আধিকারিকরা।

পরিকল্পনা মতো মঙ্গলবার ২০ হাজার টাকা নিয়ে জেলা পরিষদের অফিসে সুমনের ঘরে ঢোকেন মুক্তরাম। আগে থেকেই নোটে বিশেষ রাসায়নিক লাগিয়ে রেখেছিল পুলিশ। সুমন টাকা হাতে নিতেই ঘরে ঢুকে পড়েন ACB-র অফিসাররা।

প্রমাণের জন্য সুমনকে হাত ধুতে বলা হয়। হাত ধুতেই জলে বেগুনি রং বেরিয়ে আসে। তাতেই প্রমাণ হয়ে যায় তিনি ঘুষের টাকা ছুঁয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়া থানার আইসি উত্তম শর্মা-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সুমন দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা।

Continue Reading

Previous: রোনাল্ডোর জন্য দলের দরজা বন্ধ হয়নি বললেন কোচ
Next: হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

সম্পর্কিত গল্প

1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
WhatsApp-Image-2026-10-06-at-15.24.36.jpeg

রোনাল্ডোর জন্য দলের দরজা বন্ধ হয়নি বললেন কোচ

Online Desk অক্টোবর 6, 2026

You may have missed

CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 6, 2026
Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.