Skip to content
অক্টোবর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আন্তর্জাতিক
  • হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা। ওমান উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি জাহাজকে নিশানা করা হয়েছে। ওই জাহাজে থাকা ১৯ জন নাবিকের মধ্যে ১৭ জনই ভারতীয়, আহত হয়েছেন ১১ জন।

মঙ্গলবার এই হামলার কথা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘এমটি এন পিস’ নামের ওই জাহাজটির উপর হামলা চালানো হয়। আহত ভারতীয় নাবিকদের উদ্ধার করে ওমানের খাসাবে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

কে বা কারা এই হামলার পিছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার তীব্র নিন্দা করেছে নয়াদিল্লি। একই সঙ্গে দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করার জন্য ওমান প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ভারত সরকার।

এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, “ওই অঞ্চলে বারবার বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের উপর হামলা চলছে, এর অবসান হওয়া উচিত। আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল আরও মসৃণ করা প্রয়োজন।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে হরমুজ প্রণালীতে লাগাতার হামলার ঘটনা ঘটছে। অক্টোবরের শুরু থেকেই এখনও পর্যন্ত সাতটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়েছে বলে খবর। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শুধু সোমবারই দুটি ট্যাঙ্কারে হামলা হয় – কুয়েতের পতাকাবাহী এমটি কাজিমা থ্রি এবং লাইবেরিয়ার পতাকাবাহী লিপসি। কাজিমা থ্রি জাহাজে থাকা পাঁচ ভারতীয় নাবিককে উদ্ধার করেছে ওমান।

এর আগেও এই অঞ্চলে জাহাজে হামলায় একাধিক ভারতীয় নাবিকের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। বারবার সরব হয়েছে দিল্লি, কিন্তু তারপরেও হামলা থামছে না, যা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে বিদেশ মন্ত্রক।

Continue Reading

Previous: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, ফাঁদ পাতল ACB
Next: ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

সম্পর্কিত গল্প

1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415492.webp

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, ফাঁদ পাতল ACB

Online Desk অক্টোবর 6, 2026
WhatsApp-Image-2026-10-06-at-15.24.36.jpeg

রোনাল্ডোর জন্য দলের দরজা বন্ধ হয়নি বললেন কোচ

Online Desk অক্টোবর 6, 2026

You may have missed

CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 6, 2026
Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.