Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মহিলা পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পরাবার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

মহিলা পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পরাবার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Online Desk মে 30, 2025
jmj.jpg

সুনন্দা দত্ত, হুগলী : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সিঁদুর’ নিয়ে মন্তব্যের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা হুগলির চুঁচুড়ায়।অভিযোগ মহিলা পুলিশকর্মীদের সিঁদুর পরিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা! এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে দাঁড়িয়ে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি জনসভা থেকে জানান , “২২ এপ্রিল পহেলগাঁওতে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তারপর পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও অনেক ক্ষো ভজন্মেছিল। সন্ত্রাসবাদীরা আমাদের বোনেদের সিঁদুর মুছে দেওয়ার স্পর্ধা দেখিয়েছিল। আমাদের সেনারা সিঁদুরের শক্তি দেখিয়ে দিয়েছে। আমরা ওই আতঙ্কবাদীদের মাটিতে মিশিয়ে দিয়েছে যেটা পাকিস্তান কল্পনাও করতে পারেনি।”
পালটা সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “অপারেশন সিঁদুর নাম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে এবিষয়ে এখনি কিছু বলব না। বিজেপি বিরোধী দলের প্রতিনিধিরা যখন দেশের হয়ে গলা ফাটাচ্ছে। তখন নির্বাচনী রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসেছেন । আগে ছিলেন চাওয়ালা পরে হয়েছেন চৌকিদার। আর এখন বলছেন সিঁদুর বেচবেন। মা, বোনের সিঁদুর এভাবে বেচা যায় না। প্রত্যেক মহিলা তাঁর স্বামীর হাত থেকে সিঁদুর নেন। মোদি কেন নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না?”
এই আবহে শুক্রবার অপারেশন সিঁদুরকে আক্রমণের অভিযোগ তুলে চুঁচুড়া পিপুলপাতি পাঁচমাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলা বিজেপি কর্মীরা। অপারেশন সিঁদুরকে আক্রমণের মাধ্যমে বিবাহিত মহিলাদের সিঁদুরের অপমান করা হয়েছে বলে দাবি জানিয়েছে মহিলা বিজেপি কর্মীরা । রাস্তা বসে বিক্ষোভের কারণে যানজটের সৃষ্টি হয় ।
বিক্ষোভের খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। রাস্তায় বসে থাকা বিজেপি মহিলা কর্মীদের সরাতে চায় পুলিশ। সেই সময় জোর করে বিজেপি কর্মীরা পুলিশ কর্মীদের সিঁদুর কপালে গালে পরিয়ে দেয়। বেশ কিছুক্ষণ বিজেপি মহিলা কর্মীদের সাথে পুলিশ কর্মীদের বচসা হয়। বিজেপি কর্মী নিরুপা চক্রবর্তী বলেন, “সিঁদুর আমাদের অহঙ্কার। আমি নিজে সিঁদুর পরব। বিবাহিত মহিলাদেরও সিঁদুর পড়াব।”

Post Views: 257

Continue Reading

Previous: বিজাপুরে মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে গুরুতর জখম তিন
Next: সন্ত্রাসের বিরুদ্ধে তিন নীতির কথা জানালেন প্রধানমন্ত্রী মোদী

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.