Skip to content
আগস্ট 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের পর কড়া পদক্ষেপ, নিউ মার্কেটের ১৭ হোটেলকে শোকজ

‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের পর কড়া পদক্ষেপ, নিউ মার্কেটের ১৭ হোটেলকে শোকজ

Online Desk আগস্ট 21, 2026
1000367664.jpg

ওঙ্কার ডেস্ক: নিউ মার্কেটের ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসল প্রশাসন। অগ্নিসুরক্ষা নিয়ে গাফিলতির অভিযোগে আরও ১৭টি হোটেলকে শোকজ করল দমকল৷ বিভাগ। নোটিস পাওয়া হোটেলগুলিকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে সন্তোষজনক উত্তর না মিললে হোটেল বন্ধ করে দেওয়া হতে পারে।

মঙ্গলবার গভীর রাতে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’-এ ভয়াবহ আগুন লাগে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় ন’জনের। মৃতদের মধ্যে সাত জন বাংলাদেশের নাগরিক বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন কয়েক জন। হোটেলের অগ্নিসুরক্ষা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে হোটেল মালিক এখনও পলাতক বলে সূত্রের খবর।

অগ্নিকাণ্ডের পর নিউ মার্কেট এলাকার হোটেলগুলিতে নজরদারি বাড়িয়েছে পুরসভা ও দমকল। বৃহস্পতিবার মির্জা গালিব স্ট্রিটের ন’টি গেস্ট হাউস এবং চারটি রেস্তরাঁকে শোকজ করা হয়েছিল। শুক্রবার আরও ১৭টি হোটেলের বিরুদ্ধে একই পদক্ষেপ করা হল। এর মধ্যে মার্কুইজ স্ট্রিটের ১০টি হোটেল রয়েছে। মির্জা গালিব স্ট্রিটের পাঁচটি হোটেলও এই তালিকায় রয়েছে।

Post Views: 20

Continue Reading

Previous: সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে হামলার মুখে ককরোচ জনতা পার্টির নেতা
Next: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় দিকে দিকে বিক্ষোভ মহিলাদের

সম্পর্কিত গল্প

1000215819.jpg

সেবাশ্রয় মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

Online Desk আগস্ট 21, 2026
Batmintan.jpg

জলি,গায়ত্রীর হাত ধরে ১৫ বছর পরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের খরা কাটল ভারতের

Online Desk আগস্ট 21, 2026
1000367694.jpg

জ্ঞানেশ কুমারের সরকারি সফরের তথ্য প্রকাশে রাজি নয় কমিশন

Online Desk আগস্ট 21, 2026

You may have missed

1000215819.jpg

সেবাশ্রয় মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

Online Desk আগস্ট 21, 2026
Batmintan.jpg

জলি,গায়ত্রীর হাত ধরে ১৫ বছর পরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের খরা কাটল ভারতের

Online Desk আগস্ট 21, 2026
1000367694.jpg

জ্ঞানেশ কুমারের সরকারি সফরের তথ্য প্রকাশে রাজি নয় কমিশন

Online Desk আগস্ট 21, 2026
1000367683.jpg

‘চিকেন নেক’ ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা, শিলিগুড়িতে বড় ঘোষণা অমিত শাহের

Online Desk আগস্ট 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.