Skip to content
জুলাই 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘রাজ্যপাল বলছি’,মন্ত্রীদের ভুয়ো ফোন যুবকের, হাওড়ার যুবকের ভুয়ো ফোন কাণ্ডে হইচই

‘রাজ্যপাল বলছি’,মন্ত্রীদের ভুয়ো ফোন যুবকের, হাওড়ার যুবকের ভুয়ো ফোন কাণ্ডে হইচই

Online Desk জুলাই 3, 2026
fake-calll.png

ওঙ্কার ডেস্ক: কখনও পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে মন্ত্রীদের ফোন, আবার কখনও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে ফোন। ভুয়ো পরিচয়ে একের পর এক মন্ত্রী সাংসদ থেকে বিধায়ক দের ফোন বালির এক যুবকের। একাধিক বার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর পরিচয় দিয়ে ফোন করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই অভিযোগে অভিজিৎ মন্ডল নামে এই যুবককে গ্রেফতার করেছে বালি থানার পুলিশ।
অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় রয়েছে অভিযোগ। সম্প্রতি রাজ্যের বর্তমান কৃষি মন্ত্রী দুধ কুমার মন্ডল কে রাজ্যপাল আর এন রবির পরিচয় দিয়ে ফোন করে অভিজিৎ। এরপরেই মন্ত্রীর অভিযোগে তদন্ত শুরু করে বীরভূম থানার পুলিশ। মোবাইল নাম্বার ট্র্যাক করে দেখা যায় বালির লোকেশন। বালি থানার পুলিশ তদন্তে নেমে অভিজিৎকে গ্রেফতার করে। এর আগে মন্ত্রী অগ্নিমিত্রা পালকেও মাধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পরিচয় দিয়ে ফোন করে এই যুবক।ঘটনায় শোরগোল নেট পাড়ায়।
পুলিশের দাবি, অভিজিৎ মণ্ডল নামে ওই যুবকের নাকি শখ ছিল দেশের বিভিন্ন রাজ্যের ভিআইপি সেজে মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের ফোন করার। কখনও পশ্চিমবঙ্গের রাজ্যপাল, কখনও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, আবার কখনও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পরিচয়ের তালিকাও নাকি বেশ লম্বা। এমনকি অভিযোগ, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী সেজে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত ফোন করেছিলেন তিনি। আগেও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পরিচয় দিয়ে ফোন করেছিলেন বলে অভিযোগ। এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, নিছক মজা, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল।

Post Views: 25

Continue Reading

Previous: মায়ের সই জাল করে জমি বিক্রির চেষ্টা! সরকারি আধিকারিক মেয়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বৃদ্ধা
Next: সেবাশ্রয়ের ‘লাগামছাড়া দুর্নীতি’ নিয়ে মামলা, আরও বিপাকে অভিষেক

সম্পর্কিত গল্প

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026

You may have missed

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026
thailand.png

থাইল্যান্ডে ১১ বছরের নাবালকের গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ৯ সাধু; আহত অন্তত ২০

Online Desk জুলাই 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.