Skip to content
জুলাই 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সেবাশ্রয়ের ‘লাগামছাড়া দুর্নীতি’ নিয়ে মামলা, আরও বিপাকে অভিষেক

সেবাশ্রয়ের ‘লাগামছাড়া দুর্নীতি’ নিয়ে মামলা, আরও বিপাকে অভিষেক

Online Desk জুলাই 3, 2026
AVHI.jpg

ওঙ্কার ডেস্কঃ সেবাশ্রয়ের ‘লাগামছাড়া দুর্নীতি’ নিয়ে এবার থানার দ্বারস্থ রায়নগরের বাসিন্দা সুকদেব দাস। তাঁর অভিযোগের ভিত্তিতে প্রতারণা, জালিয়াতি, ওষুধ ও প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সব মিলিয়ে বিপাকে ডায়মন্ড হারবারের সাংসদ।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৭৫ দিনব্যাপী স্বাস্থ্য ও জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে সেবাশ্রয় শুরু হয়। এখানে দরিদ্ররা বিনামূল্যে সেখানে চিকিৎসা পরিষেবা পেতেন। পরবর্তীতে নন্দীগ্রাম-সহ রাজ্যের একাধিক জায়গায় সেবাশ্রয় ক্যাম্প করা হয়। দরিদ্র মানুষদের সুবিধায় অভিষেকের এই কর্মসূচি স্বাভাবিকভাবেই মানুষের মন জয় করে। সেই সেবাশ্রয় নিয়েই এখন চর্চার শেষ নেই।
অভিযোগ, হাতুড়ে চিকিৎসক দিয়ে মর্ডান চিকিৎসা, বেআইনিভাবে বিভিন্ন মেডিক্যাল যন্ত্রপাতি ব্যবহার-সহ একাধিক অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের অভিজিৎ দাস ওরফে ববি। এবার অভিযোগ দায়ের করলেন রায়নগরের বাসিন্দা সুকদেব দাস। তাঁর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর সাগরেদরা পরিকল্পনা করে বিভিন্ন স্থানে অনুমোদনহীন চিকিৎসাকেন্দ্র পরিচালনা করেছেন।
জানা যাচ্ছে, প্রতারণা, জালিয়াতি, ওষুধ ও প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইন, জাতীয় মেডিক্যাল কমিশন আইন, পিসিপিএনডিটি আইন এবং পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনে মামলা হয়েছে। ডায়মন্ড হারবারের এসডিপিওর নেতৃত্বে শুরু হয়েছে তদন্ত।

Post Views: 19

Continue Reading

Previous: ‘রাজ্যপাল বলছি’,মন্ত্রীদের ভুয়ো ফোন যুবকের, হাওড়ার যুবকের ভুয়ো ফোন কাণ্ডে হইচই
Next: রাম মন্দিরে চুরির ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চাইল আরএসএস

সম্পর্কিত গল্প

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026

You may have missed

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026
thailand.png

থাইল্যান্ডে ১১ বছরের নাবালকের গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ৯ সাধু; আহত অন্তত ২০

Online Desk জুলাই 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.