Skip to content
জুলাই 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাম মন্দিরে চুরির ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চাইল আরএসএস

রাম মন্দিরে চুরির ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চাইল আরএসএস

Online Desk জুলাই 3, 2026
rss-f.jpg

ওঙ্কার ডেস্ক: রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি জানাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। সংগঠনটির তরফে বলা হয়েছে, কাউকে রেয়াত না করে দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। উল্লেখ্য, অনুদান চুরির ঘটনার তদন্ত করতে ইতিমধ্যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। আট জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে।

আরএসএস এর তরফে বলা হয়েছে, ‘অযোধ্যার শ্রী রামলালা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির দুর্ভাগ্যজনক ঘটনা গোটা সমাজ এবং ভগবান রামের লক্ষ লক্ষ ভক্তের অনুভূতি ও বিশ্বাসে গভীর ভাবে আঘাত করেছে। এই ঘটনায় আমরা সকলেই গভীরভাবে মর্মাহত।’ সংগঠনটি আরও বলেছে, ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের বিশেষ অনুরোধে উত্তরপ্রদেশ সরকার একটি সিট গঠন করেছে। তাদের সুপারিশের ভিত্তিতে আইনি প্রক্রিয়াও শুরু করেছে। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে, তাদের আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

সম্ভাব্য সব ধরণের ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষ এবং সরকার গ্রহণ করবে বলে আশা প্রকাশ করে সংগঠনটি বলেছে, ‘আমরা আশা করি মন্দির কর্তৃপক্ষ এবং সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। আমাদের দৃঢ় বিশ্বাস, সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা, দক্ষ প্রশাসন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা এবং পবিত্রতা ও গভীর ধর্মীয় মূল্যবোধপূর্ণ পরিবেশ বজায় রাখার মাধ্যমে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট হিন্দু সমাজের বিশ্বাস ও আস্থাকে সমুন্নত ও সুদৃঢ় করবে।’ প্রসঙ্গত, রাম মন্দিরের অনুদান চরির বিষয়টি প্রকাশ্যে আসে গত ৭ জুন। উত্তরপ্রদেশ সরকার এর পর বিশেষ তদন্তকারী দল গঠন করে। তাদের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে ২৫ জুন একটি এফআইআর দায়ের হয়। অনুদান গণনার সঙ্গে যুক্ত আট জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে।

Post Views: 16

Continue Reading

Previous: সেবাশ্রয়ের ‘লাগামছাড়া দুর্নীতি’ নিয়ে মামলা, আরও বিপাকে অভিষেক
Next: স্বামীর মৃত্যু হয়েছে কয়েক মাস আগে, পাঞ্জাবে ৩ সন্তানকে খুন করে আত্মঘাতী মহিলা

সম্পর্কিত গল্প

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026

You may have missed

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026
thailand.png

থাইল্যান্ডে ১১ বছরের নাবালকের গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ৯ সাধু; আহত অন্তত ২০

Online Desk জুলাই 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.