Skip to content
জুলাই 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মায়ের সই জাল করে জমি বিক্রির চেষ্টা! সরকারি আধিকারিক মেয়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বৃদ্ধা

মায়ের সই জাল করে জমি বিক্রির চেষ্টা! সরকারি আধিকারিক মেয়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বৃদ্ধা

Online Desk জুলাই 3, 2026
seema.jpg

ওঙ্কার ডেস্ক: মায়ের সই জাল করে জইমি বিক্রির চেষ্টার অভিযোগ এক উচ্চ পদস্থ সরকারি আধিকারিকের বিরুদ্ধে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে ওই বৃদ্ধা পুলিশের দ্বারস্থ হয়েছেন। সরকারি পদে থেকে এমন জালিয়াতির ঘটনায় জড়িত থাকায় প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর জেলায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই সরকারি আধিকারিকের নাম সীমা চৌধরী। তিনি ডিস্ট্রিক্ট সাপ্লাই অফিসার হিসেবে কর্মরত। তাঁর মা মুনেশ রানি পুলিশের কাছে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছেন। অভিযোগ পেয়ে সাহারানপুরের সারসাওয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সারসাওয়া থানা এলাকার বাসিন্দা মুনেশ রানির অভিযোগ, তাঁর মেয়ে সীমা এবং আরও কয়েকজন মিলে তাঁর জমি বিক্রির উদ্দেশ্যে সম্পত্তির নথিতে তাঁর সই জাল করেছেন। মায়ের দাবি, তাঁর অগোচরে ও সম্মতি ছাড়াই প্রতারণামূলকভাবে ওই জমি বিক্রির চেষ্টা চলছিল। জমি সংক্রান্ত প্রতারণা ছাড়াও, ওই সরকারি আধিকারিকের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ এনেছেন তাঁর মা। মুনেশ রানির দাবি, ডিএসও সীমা চৌধুরী গোপনে তাঁর নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালাতেন। ‘অবৈধ আয়’ বা হিসাববহির্ভূত অর্থ সেই অ্যাকাউন্টে জমা রাখা ও সরানোর কাজে সেটি ব্যবহার করতেন।

ইতিমধ্যে বৃদ্ধার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা-এর সংশ্লিষ্ট ধারায় সীমা চৌধরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। জমির নথির ফরেনসিক পরীক্ষা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই অভিযোগ প্রসঙ্গে, ডিএসও সীমা চৌধরী কিছু বলেননি।

Post Views: 19

Continue Reading

Previous: অভিষেকের হয়ে লড়ছেন কে? বিচারপতির প্রশ্নে নির্বিকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Next: ‘রাজ্যপাল বলছি’,মন্ত্রীদের ভুয়ো ফোন যুবকের, হাওড়ার যুবকের ভুয়ো ফোন কাণ্ডে হইচই

সম্পর্কিত গল্প

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026

You may have missed

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026
thailand.png

থাইল্যান্ডে ১১ বছরের নাবালকের গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ৯ সাধু; আহত অন্তত ২০

Online Desk জুলাই 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.