Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হাওড়া-উলুবেড়িয়ায় হাওয়া কোন দিকে ?

হাওড়া-উলুবেড়িয়ায় হাওয়া কোন দিকে ?

Online Desk মে 20, 2024
howrahh.png

ওঙ্কার ডেস্ক : পঞ্চম দফায় ভোট হল রাজ্যের সাতটি কেন্দ্রে যার মধ্যে রয়েছে হাওড়া জেলার দুই কেন্দ্রে- হাওড়া এবং উলুবেড়িয়া. গত লোকসভা ভোটে এই দুই কেন্দ্রই গিয়েছিল তৃণমূলের দখলে. এবার ভোটের দিন বেশকিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে.

ভোটের আগের রাত থেকেই অশান্তির ঘটনা ঘটতে শুরু করেছে. CPM এর পার্টি অফিস ভাংচুর ও পার্টি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে উত্তর হাওড়ার সালকিয়া ত্রিপুরা রায় লেনে. অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোলাবাড়ির থানার পুলিশ | এই ঘটনায় আহত দুই বাম কর্মী সমর্থক | যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হাওড়া লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ও.

অন্যদিকে, বেলুড়ের লিলুয়া লোক সেবা সমিতি স্কুলের পোলিং স্টেশনে ভোটারদেরকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে. কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেও দুষ্কৃতীরা এলাকায় তান্ডব চালাচ্ছে বলে অভিযোগ.

অপরদিকে, প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ লিলুয়া ভারতীয় হাই স্কুলের ১৭৬ নম্বর বুথে। বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীরের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। মিনিট ১৫ পর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এছাড়াও, হাওড়া লোকসভা কেন্দ্রের দক্ষিণ হাওড়া বিধানসভা ক্ষেত্র এলাকার উনসানী ষষ্ঠিতলার ২৫ নম্বর বুথে বিজেপি ক্যাম্পে হামলার অভিযোগ. কাঠগড়ায় তৃণমূল। বাঁশ, লাঠি দিয়ে ক্যাম্পে হামলা চালিয়ে বিজেপি কর্মীদের মারধর করার, ক্যাম্প ভাঙচুর করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আক্রান্তরা।

হাওড়ার উনসানি ষষ্ঠীতলা এলাকায় ধুন্ধুমার. বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক মারধর. ঘটনাস্থলে আহত বেশ কয়েকজন। অভিযোগ, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকদের। জানা যায়, উনসানি ষষ্ঠী তলা এলাকায় বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করার খবর পেয়ে বিজেপি প্রার্থী সেখানে এলেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায়। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ এবং র্যানপ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ.

উলুবেড়িয়ায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিতেই কাটলো লোকসভা নির্বাচন.

Post Views: 132

Continue Reading

Previous: কৌস্তুব বাগচীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Next: অর্জুনকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ তৃণমূলের !

সম্পর্কিত গল্প

M.jpg

মুজিবুর বলেছিলেন, বাংলার মানুষের অধিকার তিনি দিতে চান

Online Desk মার্চ 8, 2026
Screenshot-2026-03-08-154336.png

দাসপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ২০০ পরিবার

Online Desk মার্চ 8, 2026
Screenshot-2026-03-08-154752.png

দোলযাত্রার পরেও রঙের উৎসব কুলটিতে

Online Desk মার্চ 8, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.