Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ভোট চুরি’ নিয়ে ‘হাইড্রোজেন বোমা’ পড়বে, মুখ দেখাতে পারবেন না মোদী: রাহুল

‘ভোট চুরি’ নিয়ে ‘হাইড্রোজেন বোমা’ পড়বে, মুখ দেখাতে পারবেন না মোদী: রাহুল

Online Desk সেপ্টেম্বর 1, 2025
rahul-bihar.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারের পাটনায় ‘ভোট চুরি’ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল গান্ধী। ভোট চুরি ফাঁস করতে ‘হাইড্রোজেন বোমা’ পড়বে বলে মন্তব্য করেন কংগ্রেস সাংসদ। তাঁর আরও দাবি, এর ফলে দেশের সামনে মুখ দেখাতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাটনায় ‘ভোটার অধিকার যাত্রা’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।

রাহুল গান্ধী বলেন, বিহার একটি বিপ্লবী রাজ্য এবং এটি দেশকে একটি বার্তা দিয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ ইন্ডিয়া জোটের শীর্ষস্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে রাহুল বলেন, ‘প্রস্তুত হও, বিজেপির লোকেরা, একটি হাইড্রোজেন বোমা আসছে। তৈরি থাকো। ভোট চুরির সত্যতা সারা দেশের সামনে তুলে ধরা হবে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, ভোট চুরির ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার পরে মোদীজি তাঁর মুখ দেখাতে পারবেন না।’ তিনি বলেন, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট ‘চুরি’ হয়েছিল। তাঁর দল প্রমাণ সহ দেখিয়েছে কর্নাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা আসনের মহাদেবপুরা বিধানসভা আসনে কীভাবে ‘ভোট চুরি’ করা হয়েছিল। তাঁর আরও সংযোজন, ‘আমি বিহারের যুবকদের বলতে চাই, ভোট চুরি মানে ‘অধিকার চুরি, গণতন্ত্র হরণ, কর্মসংস্থান চুরি’। তাঁরা আপনাদের রেশন কার্ড এবং অন্যান্য অধিকার কেড়ে নেবে।’

চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে রাহুল গান্ধী এবং ইন্ডিয়া ব্লকের নেতাদের নেতৃত্বে ‘ভোট অধিকার যাত্রা’ হয়েছে বিহারে। সেই কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে এদিন উপস্থত ছিলেন কংগ্রেস ছাড়াও ইন্ডিয়া জোটের নেতৃত্ব। এদিন কর্মসূচির সমাপ্তি উপলক্ষে একটি পদযাত্রা বের করা হয়। এই পদযাত্রা ১,৩০০ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করেছে। বিহারের ৩৮ জেলার মধ্যে ২৫টি জেলা জুড়ে ১১০টি বিধানসভা কেন্দ্রের মধ্য দিয়ে গিয়েছে।

Post Views: 141

Continue Reading

Previous: অক্ষরেখা
Next: ভূমিকম্পে বিপুল ক্ষয়ক্ষতি আফগানিস্তানে, সাহায্য পাঠাল ভারত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.