Skip to content
আগস্ট 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আইফোন কেনা নিয়ে অশান্তি: ঝাঁপ দিতে পাহাড়ে উঠল তরুণ, তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু একই পরিবারের তিন জনের

আইফোন কেনা নিয়ে অশান্তি: ঝাঁপ দিতে পাহাড়ে উঠল তরুণ, তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু একই পরিবারের তিন জনের

Online Desk আগস্ট 22, 2026
1000245068.jpg

ওঙ্কার ডেস্ক: আইফোন কেনাকে কেন্দ্র করে পরিবারের মধ্যে অশান্তি। সেই টানাপড়েনের জেরে ভয়াবহ পরিণতি হল মহারাষ্ট্রে। পাহাড়ের কিনারা থেকে পড়ে মৃত্যু হল একই পরিবারের তিন জনের। মৃতদের মধ্যে রয়েছে ১৮ বছরের এক তরুণ এবং তার বাবা মা। মৃত তরুণের নাম কুণাল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের তিসগাঁও এলাকার খাভদা পাহাড়ে। কুণাল সম্প্রতি একটি আইফোন কিনেছিলেন। ফোনটির কিস্তির টাকা দেওয়া নিয়ে বাবা-মায়ের সঙ্গে তাঁর বিবাদ চলছিল। কুণালের বাবা জানিয়ে দেন, ওই কিস্তি মেটানোর সামর্থ্য তাঁর নেই। কিন্তু কুণাল নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। কিস্তি না দিলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেয় সে। শুক্রবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় কুণাল। তার বাবা-মা পিছনে পিছনে যান। শেষে কুণাল খাভদা পাহাড়ে গিয়ে ওঠে। সেখানে পাহাড়ের একেবারে কিনারায় দাঁড়িয়ে পড়ে ওই যুবক। পরিবারের লোকজন তাকে ফিরে আসার অনুরোধ করেন। স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে পৌঁছন। পরে পুলিশকেও খবর দেওয়া হয়। সকাল ১০টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে কুণালকে বোঝানোর চেষ্টা চলে। তাঁর বাবা-মা এবং পঞ্চায়েত প্রধান তাঁকে বারবার ফিরে আসতে বলেন। কিন্তু কারও কথায় কর্ণপাত করেনি ওই তরুণ।

ছেলে বিপদসীমায় দাঁড়িয়ে রয়েছে, তাই তাকে বাঁচানোর উদ্দেশে তার বাবা এগিয়ে যান। সেখানে গিয়ে তাঁকে সরিয়ে আনার চেষ্টা করার সময় দু’জনেই পাহাড়ের খাদে পড়ে যান। এর পরেই কুণালের মা নীচে ঝাঁপ দেন।শেষ পর্যন্ত তিন জনেরই মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post Views: 30

Continue Reading

Previous: সেবাশ্রয় মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের
Next: মালদহের স্কুলে স্টাফ রুমে ঢুকে মহিলা কর্মীকে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

সম্পর্কিত গল্প

Momunbagan.jpg

সংঘবদ্ধ ইস্টবেঙ্গলকে হারানো কঠিন মানছে মোহনবাগান

Online Desk আগস্ট 22, 2026
Durby.jpg

ডার্বি জয়ের প্রেরণা থেকে ট্রফি জয়কেই হাতিয়ার করছেন হাবাস

Online Desk আগস্ট 22, 2026
ChatGPT-Image-Aug-22-2026-03_30_05-PM.png

সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি, জীবনের শেষ প্রান্তে এসে মুক্তির স্বাদ শতায়ুর

Online Desk আগস্ট 22, 2026

You may have missed

Momunbagan.jpg

সংঘবদ্ধ ইস্টবেঙ্গলকে হারানো কঠিন মানছে মোহনবাগান

Online Desk আগস্ট 22, 2026
Durby.jpg

ডার্বি জয়ের প্রেরণা থেকে ট্রফি জয়কেই হাতিয়ার করছেন হাবাস

Online Desk আগস্ট 22, 2026
ChatGPT-Image-Aug-22-2026-03_30_05-PM.png

সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি, জীবনের শেষ প্রান্তে এসে মুক্তির স্বাদ শতায়ুর

Online Desk আগস্ট 22, 2026
1000368100.jpg

স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান, রোগীর চিকিৎসা হবে কোন প্রকল্পে? নতুন নিয়ম জানাল রাজ্য

Online Desk আগস্ট 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.