Skip to content
আগস্ট 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মালদহের স্কুলে স্টাফ রুমে ঢুকে মহিলা কর্মীকে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

মালদহের স্কুলে স্টাফ রুমে ঢুকে মহিলা কর্মীকে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

Online Desk আগস্ট 22, 2026
1000368009.jpg

ওঙ্কার ডেস্ক: এক ছাত্রকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া ঘিরে অশান্তি মালদহের বামনগোলার জগদলা হাই স্কুলে। স্টাফরুমে ঢুকে মহিলা অশিক্ষক কর্মীকে মারধরের অভিযোগ উঠল পড়ুয়াদের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। এই ঘটনাটি গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত। গোটা বিষয়টির তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ওই মহিলা প্রায় দেড় বছর আগে স্কুলে অশিক্ষক কর্মী হিসেবে যোগ দেন। শুক্রবার এক প্রাক্তন পড়ুয়ার ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি দেওয়া নিয়ে তাঁর সঙ্গে বচসা শুরু হয়। মহিলার অভিযোগ, একদল ছাত্রছাত্রী স্টাফ রুমে ঢুকে তাঁকে মারধর করেন। পাল্টা ওই মহিলা পড়ুয়াদের কয়েক জনকে মারধর করেছেন বলেও অভিযোগ উঠেছে। মহিলার দাবি, স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক অমিত হালদার এবং কয়েক জন শিক্ষক তাঁকে হেনস্থা করতে পড়ুয়াদের উৎসাহ দিয়েছেন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তিনি বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ওই মহিলা স্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, তাঁকে দিয়ে জোর করে অনৈতিক কাজ করানোর চেষ্টা করা হয়েছিল। স্কুলের নথিতে পড়ুয়ার নামের বানান নিয়ে সমস্যার কারণেই টিসি দেওয়া সম্ভব নয় বলে তিনি জানিয়েছিলেন।এরপর থেকেই তাঁর উপর চাপ তৈরি করা হয় বলে অভিযোগ। তাঁর দাবি, এর আগেও প্রধানশিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করেছিলেন তিনি। স্কুলে মিড-ডে মিল-সহ বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগও তুলেছেন ওই মহিলা। তাঁর প্রশ্ন, স্টাফ রুমে ঢুকে একজন মহিলা কর্মীকে মারধরের সাহস পড়ুয়ারা কীভাবে পেলেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক।

Post Views: 31

Continue Reading

Previous: আইফোন কেনা নিয়ে অশান্তি: ঝাঁপ দিতে পাহাড়ে উঠল তরুণ, তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু একই পরিবারের তিন জনের
Next: অন্নপূর্ণার টাকা না পেয়ে দিকে দিকে বিক্ষোভ, দিলীপ বললেন ‘লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করেছে তৃণমূল’!

সম্পর্কিত গল্প

Momunbagan.jpg

সংঘবদ্ধ ইস্টবেঙ্গলকে হারানো কঠিন মানছে মোহনবাগান

Online Desk আগস্ট 22, 2026
Durby.jpg

ডার্বি জয়ের প্রেরণা থেকে ট্রফি জয়কেই হাতিয়ার করছেন হাবাস

Online Desk আগস্ট 22, 2026
ChatGPT-Image-Aug-22-2026-03_30_05-PM.png

সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি, জীবনের শেষ প্রান্তে এসে মুক্তির স্বাদ শতায়ুর

Online Desk আগস্ট 22, 2026

You may have missed

Momunbagan.jpg

সংঘবদ্ধ ইস্টবেঙ্গলকে হারানো কঠিন মানছে মোহনবাগান

Online Desk আগস্ট 22, 2026
Durby.jpg

ডার্বি জয়ের প্রেরণা থেকে ট্রফি জয়কেই হাতিয়ার করছেন হাবাস

Online Desk আগস্ট 22, 2026
ChatGPT-Image-Aug-22-2026-03_30_05-PM.png

সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি, জীবনের শেষ প্রান্তে এসে মুক্তির স্বাদ শতায়ুর

Online Desk আগস্ট 22, 2026
1000368100.jpg

স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান, রোগীর চিকিৎসা হবে কোন প্রকল্পে? নতুন নিয়ম জানাল রাজ্য

Online Desk আগস্ট 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.