Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ক্রীড়ামন্ত্রীর সঞ্জয় সেনকে কোচ ঘোষণা করায় বিড়াম্বনা বাড়লো

ক্রীড়ামন্ত্রীর সঞ্জয় সেনকে কোচ ঘোষণা করায় বিড়াম্বনা বাড়লো

Online Desk জুন 24, 2025
f7b8239675f235f234c2503b8c9d5463173638891373350_original.jpg

স্পোর্টস ডেস্ক : সোমবার আইএফএর একটি অনুষ্ঠানে এসে সঞ্জয় সেনকে পরের সন্তোষ ট্রফির কোচ ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বাণ দত্ত সহ সংস্থার অন্যান্য কর্তাদের উপস্থিতিতেই এই ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী। ছিলেন খোদ সঞ্জয় সেন। প্রথমে সর্বসমক্ষে বাংলার সন্তোষ জয়ী কোচকে আগামী সন্তোষে কোচ করার প্রস্তাব দেন। তার কয়েক মুহূর্তের মধ্যেই নিজেই সঞ্জয় সেনের নাম ঘোষণা করেন। কিন্তু আইএফএর নিয়ম অনুযায়ী, এই ঘোষণা শুধুমাত্র কোচেজ কমিটি করতে পারে। সেই কারণে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের এই প্রস্তাব কোচেজ কমিটি থেকে পাস করিয়ে আনা হবে। আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি বলেন, ‘ক্রীড়ামন্ত্রী আচমকাই ঘোষণা করেছেন। আমরা তাঁর প্রস্তাব কোচেজ কমিটির কাছে রাখব। নিয়ম অনুযায়ী সেখান থেকে পাস করিয়ে আনা হবে।’

সঞ্জয় সেনের নাম ঘোষণা হয়ে গেলেও, সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচের পদে যে তাঁকেই দেখা যাবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই ঘটনায় অবাক তিনি। আগাম কোনও কথাবার্তা বা প্রস্তুতি ছিল না। মন্ত্রীর এই প্রস্তাবে খুশি হলেও, জানিয়ে দিলেন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। এখনই হলফ করে কিছু বলা যাচ্ছে না। সঞ্জয় সেন বলেন, ‘ক্রীড়ামন্ত্রী খেলা নিয়ে আগ্রহী। বাংলায় খেলাধুলোর সামগ্রিক উন্নয়নের চেষ্টা করছেন। আবেগ এবং ভালোবাসা থেকে উনি ঘোষণা করেছেন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনও উত্তর নেই। আমারও একটু ভাবনা-চিন্তা করার বিষয়‌ আছে। ২৭ বছর কোচিং করানোর পর এবার প্রথমবার বাংলার সিনিয়র দলের দায়িত্ব নিয়েছিলাম। বাংলার কোচিং করা সবসময় গর্বের। সেই সময় ফাঁকা থাকলে অবশ্যই করব। এটা আমার কাছে পুরোপুরি চমক। আমাকে আইএফএ যখন বলবে, ওদের বলব, তোমাদের কমিটি আছে। আলোচনা করে জানাও। সময় আছে।’

Post Views: 170

Continue Reading

Previous: দিলীপ দোশীর প্রয়াণে শোকের ছায়া ক্রিকেটে
Next: ম্যাসকট গোপাল ভাঁড়-পিকেকে সম্মানের মধ্যে কলকাতা লিগের ঢাকে কাঠি, লিগ শেষ হবে তো!

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.