Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রবিবার ১৫৭ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে পাঞ্জাবে নামতে পারে মার্কিন বিমান

রবিবার ১৫৭ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে পাঞ্জাবে নামতে পারে মার্কিন বিমান

Online Desk ফেব্রুয়ারি 16, 2025
c-17.jpg

ওঙ্কার ডেস্ক: তৃতীয় দফায় আরও ১৫৭ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে রবিবার পাঞ্জাবে নামতে পারে মার্কিন সেনা বিমান। সূত্রের খবর, রবিবার পাঞ্জাবের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারে বিমানটি। তবে ঠিক কখন অবতরণ করবে তা এখনও স্পষ্ট নয়।

এর আগে শনিবার ১১৯ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে অমৃতসর বিমানবন্দরে নামে মার্কিন সেনা বিমান সি ১৭। শনিবার রাত ১১টা ৪০ মিনিট নাগাদ বিমানটি অবৈধ অভিবাসীদেরকে নিয়ে পাঞ্জাবে নামে। ১১৯ জনের মধ্যে পাঞ্জাবের ছিল ৬৭ জন, হরিয়ানা থেকে ৩৩ জন, গুজরাট থেকে আটজন, উত্তরপ্রদেশের তিনজন, রাজস্থান, গোয়া ও মহারাষ্ট্র থেকে দুজন করে, জম্মুকাশ্মীর এবং হিমাচল প্রদেশ থেকে একজন করে ছিল।

উল্লেখ্য, গত সপ্তাহে, ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের মার্কিন সামরিক বিমান সি-১৭ তে করে অমৃতসরে আনা হয়েছিল। সেটাই ছিল চলতি বছরে প্রথম অবৈধ অভিবাসী হস্তান্তর। সেবারে অভিযোগ উঠেছিল, অবৈধ ভারতীয় অভিবাসীদেরকে হাতে হাতকড়া এবং পায়ে শেকল পরিয়ে আনা হয়েছে বলে। যা নিয়ে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছিল। এমনকি বিষয়টি নিয়ে সংসদেও সরব হন বিরোধীরা।

Post Views: 128

Continue Reading

Previous: মমতা-অভিষেকের ছবি ছাপিয়ে লটারির কুপন বিক্রি করে কোটি টাকা তোলার অভিযোগ
Next: শ্রেণিকক্ষ নেই সরকারি স্কুলে, নিজের টাকায় শ্রেণিকক্ষ প্রধান শিক্ষকের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.