Skip to content
অক্টোবর 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিস! উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ, পলাতক অভিযুক্ত

কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিস! উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ, পলাতক অভিযুক্ত

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-76.webp

কলকাতা: কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিস পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৩ অক্টোবর, মঙ্গলবার কলকাতার নাদিয়াল থানার অন্তর্গত আয়ুবনগরের একটি বাড়িতে অভিযান চালান STF-এর আধিকারিকরা। সেই অভিযানেই সামনে আসে বেআইনি অস্ত্র তৈরির কারবার।

অভিযানে উদ্ধার হয়েছে দুটি ৭ এমএম আগ্নেয়াস্ত্র, দুটি দেশি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের তাজা কার্তুজ, ব্যবহৃত কার্তুজের খোল এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম। উদ্ধার হওয়া সামগ্রী থেকে ওই বাড়িতে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে STF-এর অভিযানের আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। যদিও তাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় নাদিয়াল থানায় অস্ত্র আইনের (Arms Act) সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি এই বেআইনি অস্ত্র তৈরির কারবারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। তবে পুজোর মুখে এই অস্ত্র উদ্ধারের ঘটনা তদন্তকারীদের কাছে সাফল্যের বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Continue Reading

Previous: চা-চক্রে রণকৌশল, যন্তর মন্তর ইস্যুতে অনড় ইন্ডিয়া জোট, মোদী-শাহকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর
Next: বিহারের বৈশালীতে মাঝগঙ্গায় নৌকাডুবি, মৃত অন্তত ১৩, নিহতদের অধিকাংশই শিশু ও নাবালক

সম্পর্কিত গল্প

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026

You may have missed

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
ARNAB.jpg

সশস্ত্র বালি মাফিয়া সিন্ডিকেটে অতিষ্ঠ চম্বল, বালি চুরি রুখতে ফের পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.