Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইমরান খান জেলে ধর্ষিত? ভাইরাল রিপোর্ট ঘিরে তোলপাড় পাকিস্তান

ইমরান খান জেলে ধর্ষিত? ভাইরাল রিপোর্ট ঘিরে তোলপাড় পাকিস্তান

Online Desk মে 3, 2025
Imran-Khan.jpg

ওঙ্কার ডেস্ক : জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তার মাঝেই চাঞ্চল্যকর দাবি, জেলে নাকি যৌন নির্যাতনের শিকার হয়েছেন তিনি ! একাধিক সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মেডিক্যাল রিপোর্ট ঘিরে তীব্র আলোড়ন। যদিও এই রিপোর্টের সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত হয়নি, না ইমরানের পরিবার, না আদিয়ালা জেল কর্তৃপক্ষ মুখ খুলেছেন।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ওই তথাকথিত মেডিক্যাল রিপোর্টে উল্লেখ রয়েছে, গত ৩ মার্চ রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ইমরান খানকে। চিকিৎসা চলে পাকিস্তান এমিরেটস মিলিটারি হাসপাতালে। শরীরে একাধিক আঘাতের চিহ্নের পাশাপাশি, রিপোর্টে বলা হয়েছে, যৌন নির্যাতনেরও প্রমাণ মিলেছে তাঁর দেহে। এই রিপোর্ট সেনার সদর দপ্তরে পাঠানো হয়েছে বলেও দাবি করা হয়েছে।
তবে এই রিপোর্টের কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি। পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য ডন-এর একটি স্ক্রিনশটও ভাইরাল হয়েছে, যেখানে এই রিপোর্টের উল্লেখ রয়েছে। তবে ‘দ্য ডন’-এর তরফে এই সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।
২০২৩ সালের ৫ আগস্ট, তোষাখানা দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন ইমরান খান। প্রথমে তাঁকে রাখা হয় পাঞ্জাবের অটোক জেলে। পরে স্থানান্তরিত করা হয় রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে।
এর আগেও জেলে তাঁর প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁর স্ত্রী ও সমর্থকরা। ইমরান নিজেও অভিযোগ করেছিলেন, তাঁকে জঙ্গিদের সেলের মতো জায়গায় আটকে রাখা হয়েছে, এবং তাঁর সঙ্গে অমানবিক ব্যবহার করা হচ্ছে।
এই পরিস্থিতিতে ধর্ষণের অভিযোগ ঘিরে পাকিস্তানের রাজনীতিতে ও সমাজে চরম তোলপাড়। সত্যতা যাচাই না-হলেও, একাংশের মতে, এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অন্যদিকে অনেকে বিষয়টিকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন।
সরকার বা সেনার পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকদের মতে, পাকিস্তানের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে এই অভিযোগ নতুন করে আগুনে ঘি ঢালতে পারে।

Continue Reading

Previous: জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ফের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী মোদীর
Next: ‘সিন্ধুর জল আটকালে আক্রমণ করব’, হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.