Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘সিন্ধুর জল আটকালে আক্রমণ করব’, হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

‘সিন্ধুর জল আটকালে আক্রমণ করব’, হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

Online Desk মে 3, 2025
20250503_163700.jpg

ওঙ্কার ডেস্ক: ফের ভারতকে নিশানা করে হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন সিন্ধুর জল আটকাতে যদি কোনও কিছু নির্মাণ করা হয়, তাহলে তা ধ্বংস করে দেওয়া হবে। পাক প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্য নিয়ে শুরু হয়েছে চর্চা।

এদিন এক সাক্ষাৎকারে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তানের জলের প্রবাহকে ঘুরিয়ে দেওয়া হলে তা ‘আগ্রাসন’ হিসেবে দেখা হবে। সেই সঙ্গে সিন্ধু অববাহিকায় ভারত যদি বাঁধ নির্মাণ করে এই সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি হবে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন… এমনকি যদি তারা (ভারত) এই ধরণের স্থাপত্য নির্মাণের চেষ্টা করে, তাহলে পাকিস্তান সেই কাঠামো ধ্বংস করবে।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। তার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। ইসলামাবাদের বিরুদ্ধে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তার মধ্যে অন্যতম হল সিন্ধু জলচুক্তি স্থগিত করা। প্রসঙ্গত এর আগে পাক প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেন, পাকিস্তান সন্ত্রাসে অর্থ ঢালছে। তিনি বলেন, ‘বিগত তিন দশক ধরে সন্ত্রাসবাদকে অর্থ ও মদত দেওয়ার মতো কাজ করে আসছে পাকিস্তান। এই কাজ আমরা আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমের দেশগুলির জন্য করেছি। কিন্তু আমাদের ভুল ছিল। যার ফল আমাদের ভুগতে হচ্ছে’। পাক মন্ত্রীর এমন স্বীকারোক্তির পর ভারতের অভিযোগ মান্যতা পেয়েছে।

Continue Reading

Previous: ইমরান খান জেলে ধর্ষিত? ভাইরাল রিপোর্ট ঘিরে তোলপাড় পাকিস্তান
Next: ১১বছরের সম্পর্কে কেন ইতি টেনেছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়! ইকাকে নিয়ে কি বললেন অভিনেতা?

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.