Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ১১বছরের সম্পর্কে কেন ইতি টেনেছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়! ইকাকে নিয়ে কি বললেন অভিনেতা?

১১বছরের সম্পর্কে কেন ইতি টেনেছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়! ইকাকে নিয়ে কি বললেন অভিনেতা?

Online Desk মে 3, 2025
images-11-1.jpeg

ওঙ্কার ডেস্ক: সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোছাপা করতে দেখা যায়নি টলিপাড়ার পরমব্রত চট্টোপাধ্যায়কে। মধ্য ৪০-এ এসে তিনি ঘোরতর সংসারী হলেও তাঁর জীবনে নানা সময়ে নানা নারীর আগমন ঘটেছে বহুবার। বর্তমানে পিয়া চক্রবর্তী তাঁর স্ত্রী। তবে পিয়ার আগে পরমব্রতর জীবন জুড়ে যে নারীর দীর্ঘ আনাগোনা ছিল তিনই ইকা, বিদেশিনী, পেশায় চিকিৎসক।
প্রায় ১১ বছর সম্পর্ক ছিল তাঁদের। বিদেশেই প্রেমের সূত্রপাত। দীর্ঘদিন লিভইন সম্পর্কে থাকার পর কলকাতায় আগমন হয় তাঁদের। এরপর আসে করোনা। তারপরই শোনা যায়, করোনার পর থেকেই আলাদা হয়ে গিয়েছেন তাঁরা। দীর্ঘ নীরবতার পর সম্প্রতি এক পডকাস্টে সেই নিয়ে মুখ খুলেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
অভিনেতা বলেন, “আমরা একসঙ্গে ছিলাম প্রায় ১১ বছর। অনেকটা বিবাহিত সম্পর্কের মতো ছিল। শুধু খাতায় কলমে বিয়েটা করিনি বলা যেতে পারে। আমরা যখন সম্পর্ক শুরু করি, জানতাম এটা লং ডিসট্যান্স সম্পর্ক হতে চলেছে। অনেক বছর এটা বুঝতেই কেটে গিয়েছিল আমরা একে-অপরের জন্য সঠিক কিনা। সেটা যখন বুঝতে পারলাম, ইকা কলকাতায় আসে।’
তবে বাদ সাধে দু’জনের পেশাদার জীবন। বিদেশে গিয়ে সেটল করা সম্ভব ছিল না অভিনেতার। এই দেশই তাঁর রুটিরুজি। অন্যদিকে বিদেশিনী চিকিৎসকের পক্ষে এ দেশে কাজ করতেও অসুবিধে হয়। চেষ্টা করছিলেন দু’জনেই। কিন্তু ভাগ্য সহায় হয়নি। লকডাউনের ঠিক আগে নিজের দেশে কাজের জন্য গিয়েছিলেন ইকা। ঠিক ছিল ফিরে আসবেন। এরপরেই করোনা। দীর্ঘ দিন পরম-ইকা আলাদা। কোভিড শেষ হলে ইকা ফিরে এলেও দূরত্ব যে বেড়েছে তা বুঝতে পেরেছিলেন যুগল। পরমব্রত জানান, ইকা ফিরে জানান, এভাবে আর হচ্ছে না। একই উপলব্ধি হয়েছিল পরমেরও। বাধ্য হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। খারাপ লাগলেও মেনে নিতে হয়েছিল সবটা। ব্যক্তিগত জীবনে এগিয়ে গিয়েছেন ইকাও। পরমব্রতর সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। সম্প্রতি মা হয়েছেন ইকা। ওদিকে পিয়াও সন্তানসম্ভবা। শীঘ্রই বাবা হবেন পরমব্রত চট্টোপাধ্যায়ও।

Post Views: 290

Continue Reading

Previous: ‘সিন্ধুর জল আটকালে আক্রমণ করব’, হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর
Next: শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.