Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এবার ক্রিকেটার ইমরানকেও মুছে ফেলতে চাইছে পাকিস্তান

এবার ক্রিকেটার ইমরানকেও মুছে ফেলতে চাইছে পাকিস্তান

Online Desk আগস্ট 16, 2023
1000323378.jpg

স্পোর্টস ডেস্ক :পাকিস্তানের রাজনীতি সবকিছুর উর্দ্ধে। সেটা ফের একবার প্রমাণিত হল রাজনীতির কারণে গ্রেফতার হয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার ক্রিকেটার ইমরানকেও মুছে ফেলতে চায় পাকিস্তান । পাকিস্তান ক্রিকেট বোর্ড একপ্রকার পাক সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। গত ১৪ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন পিসিবি একটি ভিডিও বানায় সেখান থেকে একেবারে মুছে ফেলা হল ইমরানকে। তার ঘনিষ্টদেরও ডানা ছাটা হয় সেই ভিডিওতে।পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন একটি ভিডিয়ো শেয়ার করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখান দেখানো হয় পাকিস্তানের স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত তারা ক্রিকেটে কীভাবে সাফল্য পেয়েছে। ভিডিয়োতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজ জয় থেকে শুরু করে বিশ্বকাপ, ভারতকে বিশ্বকাপে পরাস্ত করা সবকিছুই রয়েছে।পাকিস্তানের সর্বকালের সফলতম অধিনায়ক তথা দেশকে একমাত্র ওয়ান ডে বিশ্বকাপ জেতানো ইমরান খানকেই ভিডিয়ো থেকে বাদ দিয়ে দিয়েছে PCB।এই ভিডিয়োতে রয়েছে ১৯৫২ সালে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এরপর ১৯৯২ সালে বিশ্বকাপ জয়। ২০২২ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালও রয়েছে। এই ভিডিয়োতে একটা অংশ আছে যেখানে দেখা যাচ্ছে পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ ট্রফি নিয়ে সেলিব্রেশন করছে। সেই ভিডিয়োতে ইমরান খানের বিশ্বকাপ হাতে নিয়ে কোনও অংশ রাখা হয়নি। ইমরান খানের পাশাপাশি রাখা হয়নি মহম্মদ ইউসুফ ও সইদ আনোয়ারকে। পুরোটাই রাজনৈতিক কারণের জন্য করা হয়েছে বলে সমর্থকরা মন্তব্য করেছেন। ভিডিয়োটা নতুন করে এডিট করে ফের পোস্ট করার দাবি জানান তাঁরা। যদিও PCB-র পক্ষ থেকে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Post Views: 128

Continue Reading

Previous: জেনেসিসের স্বাধীনতাদিবস উদযাপনে নতুন বার্তা
Next: যাদবপুর কান্ডে গ্রেফতার আরও ছ’জন

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.